জনস্বাস্থ্য সুরক্ষা ও পরিচ্ছন্নতার বিষয়ে জনসচেতনতা বাড়াতে নীলফামারীর ডিমলায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন করা হয়েছে। ‘হাত ধোয়ার নায়ক হোন’ প্রতিপাদ্যে বুধবার (২৮ অক্টোবর) উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ উদ্যোগে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রাটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরানুজ্জামান।
সভায় বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মীর হাসান আল বান্না, উপজেলা ব্যানবেইস কর্মকর্তা মো. শাহনুর ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা ধীরেন্দ্রনাথ রায়, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা মো. ওয়াসিম ইসলাম এবং জনস্বাস্থ্য প্রকৌশলী মো. তুহিন হাসান বিশ্বাসসহ অন্যরা।
বক্তারা বলেন, সুস্থ থাকতে ব্যক্তিগত পরিচ্ছন্নতার বিকল্প নেই। নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুললে বিভিন্ন সংক্রামক রোগ থেকে সুরক্ষিত থাকা সম্ভব। বিশেষ করে খাবার গ্রহণের আগে, শৌচাগার ব্যবহারের পর এবং শিশুদের পরিচর্যার আগে ও পরে হাত পরিষ্কার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তাঁরা বলেন, হাত ধোয়ার মতো সহজ একটি অভ্যাস মানুষের স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিশুদের ছোটবেলা থেকেই এ বিষয়ে অভ্যস্ত করে তোলা এবং পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতা বাড়ানো প্রয়োজন। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে ডায়রিয়াসহ বিভিন্ন জীবাণুবাহিত রোগের বিস্তার কমানো সম্ভব।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসন ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন