বগুড়ার ধুনটে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা ১১টায় ধুনট বাজারের শহীদ মিনার চত্বরে উপজেলা যুবদলের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
উপজেলা যুবদলের সভাপতি মোহাম্মদ আলী জনের সভাপতিত্বে সভায় সংগঠনের কার্যক্রম, প্রতিষ্ঠার ইতিহাস ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন নেতারা। তাঁরা যুবসমাজকে সংগঠিত করা এবং দলীয় কর্মসূচিতে নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্ব দেন।
সভায় বক্তব্য দেন উপজেলা যুবদলের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আবু মুসা, সহসভাপতি বুলবুল আহমেদ মিঠু, সিনিয়র যুগ্ম সম্পাদক সাইদুজ্জামান নোমান, যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম রফিক ও সাংগঠনিক সম্পাদক মনিবুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মধু।
এ সময় দপ্তর সম্পাদক সালমান সাদিক বাঁধনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উপজেলার ১০টি ইউনিয়ন থেকে আসা নেতাদের মধ্যে রুবেল পাইকার, মো. ইমানুর, জনাব আলী, বিপ্লব হোসেন, বাইজিদ, তোতা মিয়া, জিয়াউর রহমান, ইয়াকুব আলী, আব্দুল মান্নান পাখি ও শাহিদ হাসানসহ অনেকে অংশ নেন।
আলোচনা সভা শেষে শহীদ মিনার চত্বর থেকে র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা পরিষদের সামনে দিয়ে ধুনটের জিরো পয়েন্ট প্রদক্ষিণ করে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে গিয়ে শেষ হয়। এতে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন