যথাযোগ্য ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গনে মহালয়া উদযাপিত হয়েছে।শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যা ৬ টায় কেন্দ্রীয় মন্দিরের সনাতনী শিক্ষার্থীবৃন্দের উদ্যোগে এ অনুষ্টানের আয়োজন করা হয়।
অনুষ্টানের শুরুতে পরিবেশিত হয় আগমনী ভজন। এতে অংশগ্রহণ করেন সংগীত বিভাগের শিক্ষার্থীবৃন্দ।দেবী দুর্গার মর্ত্যে আগমনকে স্বাগত জানিয়ে পরিবেশিত ভজনে মুখর হয়ে ওঠে মন্দির প্রাঙ্গন।এরপর অনুষ্ঠিত হয় চন্ডিপাঠ।চন্ডিপাঠের মধ্য দিয়ে দেবী দুর্গার আবাহন ও মহালয়ার ধর্মীয় তাৎপর্য তুলে ধরা হয়।অনুষ্ঠানের শেষ পর্বে মঞ্চস্থ হয় মহিষাসুরমর্দিনী নাটক।এতে বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন।
অনুষ্টানের বিভিন্ন পর্বে ভক্তি,সংগীত ও নাট্য পরিবেশনার মধ্য দিয়ে দুর্গাপূজার আগমনী বার্তা ছড়িয়ে পড়ে।এ আয়োজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ উপস্থিত দর্শনার্থীদের মধ্যে উৎসবের আমেজ সৃষ্টি করে।
উল্লেখ্য, মহালয়া সনাতন ধর্মাবলম্বীদের কাছে দুর্গাপূজার সূচনাবার্তা বহনকারী একটি গুরুত্বপূর্ণ দিন।দেবী দূর্গার আগমনকে কেন্দ্র করে এই দিন থেকেই দুর্গোৎসবের আনন্দ ও প্রস্তুতি নতুন মাত্রা পায়।

সোমবার, ১২ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন