অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের বিনামূল্যে আইনি সহায়তা নিশ্চিত করার দৃঢ় প্রত্যয় নিয়ে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার খালকুলা বাজার ও দিঘিসগুনা বাজারে ‘আসক আন্তর্জাতিক আইন সহায়তা কেন্দ্র’ এর দুটি নতুন শাখা অফিসের শুভ উদ্বোধন করা হয়েছে।
রবিবার সকাল ১০টায় উপজেলার খালকুলা বাজারে এবং দুপুর ১টায় দিঘিসগুনা বাজারে পৃথকভাবে এ শাখা দুটির উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যালয় দুটির শুভ উদ্বোধন ঘোষণা করেন আসক-এর রাজশাহী বিভাগের সভাপতি মো. হাবিবুর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসক তাড়াশ উপজেলা শাখার সভাপতি মো. মোক্তার হোসেন, সহ-সভাপতি মো. রাশেদ তালুকদার, জব্বার মোল্লা এবং সাধারণ সম্পাদক মো. শামীম হোসেন। এছাড়া অনুষ্ঠানে এলাকার বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মো. হাবিবুর রহমান বলেন, "আইনি সহায়তা পাওয়া মানুষের মৌলিক অধিকার। অর্থের অভাবে যেন তাড়াশের কোনো দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষ বিচার পাওয়া থেকে বঞ্চিত না হয়, আসক সেই লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাবে।"

সোমবার, ১২ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন