ঢাকা    সোমবার, ১২ অক্টোবর ২০২৬
খোলা বার্তা

ফরিদপুরের নগরকান্দায় নৌকাবাইচ দেখতে হাজারো মানুষের ঢল

ফরিদপুরের নগরকান্দায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচ দেখতে দক্ষিণকান্দী সেতু ও নদীর দুই তীরে ঢল নামে হাজারো মানুষের। 

শনিবার (১০ অক্টোবর) দক্ষিণকান্দী যুব সমাজের আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতা উপভোগ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, তাঁর সফরসঙ্গী ও বিএনপির নেতাকর্মীরা। জনসমাগম ঘিরে নিরাপত্তায় তৎপর ছিলেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম। এ ছাড়া উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা আফরিন, সহকারী কমিশনার (ভূমি) খায়রুল হাসান এবং নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানী আজাদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরকারি বাঙলা কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. আবুল হাসান টিটু।

নৌকাবাইচ ঘিরে নদীর দুই তীরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। প্রতিযোগী নৌকাগুলোর ছুটে চলা ও বৈঠার ছন্দ উপভোগ করেন স্থানীয় বাসিন্দাসহ বিভিন্ন এলাকা থেকে আসা দর্শনার্থীরা।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

সোমবার, ১২ অক্টোবর ২০২৬

ফরিদপুরের নগরকান্দায় নৌকাবাইচ দেখতে হাজারো মানুষের ঢল

প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬

featured Image

ফরিদপুরের নগরকান্দায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচ দেখতে দক্ষিণকান্দী সেতু ও নদীর দুই তীরে ঢল নামে হাজারো মানুষের। 

শনিবার (১০ অক্টোবর) দক্ষিণকান্দী যুব সমাজের আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতা উপভোগ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, তাঁর সফরসঙ্গী ও বিএনপির নেতাকর্মীরা। জনসমাগম ঘিরে নিরাপত্তায় তৎপর ছিলেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম। এ ছাড়া উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা আফরিন, সহকারী কমিশনার (ভূমি) খায়রুল হাসান এবং নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানী আজাদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরকারি বাঙলা কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. আবুল হাসান টিটু।

নৌকাবাইচ ঘিরে নদীর দুই তীরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। প্রতিযোগী নৌকাগুলোর ছুটে চলা ও বৈঠার ছন্দ উপভোগ করেন স্থানীয় বাসিন্দাসহ বিভিন্ন এলাকা থেকে আসা দর্শনার্থীরা।

খোলা বার্তা

সম্পাদক ও প্রকাশক : মো. ছাইদুল ইসলাম (আবির)
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : মো. একরামুল হক।
✆ ০১৯২৮-৩১৩১২০
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত