ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
খোলা বার্তা

কম্বোডিয়ায় চাকরির প্রলোভনে ৫ লাখ টাকা নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ১

বগুড়ার ধুনটে কম্বোডিয়ায় উচ্চ বেতনে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে পাঁচ লাখ টাকা নেওয়া এবং পরে ভিজিটর ভিসায় বিদেশে পাঠিয়ে বিপাকে ফেলার অভিযোগে করা মানব পাচার মামলায় এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তির নাম মো. বোরহান উদ্দিন ওরফে বেলায়েত হোসেন (২৬)। তিনি ধুনট উপজেলার নাংলু দক্ষিণপাড়া গ্রামের মো. ছাইফুল ইসলাম প্রাংয়ের ছেলে। গত সোমবার (১২ অক্টোবর) বিকেলে গাবতলী উপজেলার বাগবাড়ী বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বাদী মো. রকি বাবুকে কম্বোডিয়ায় একটি প্রতিষ্ঠানে ভবন নির্মাণের কাজে নিয়োগ দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল। এ জন্য পাঁচ লাখ টাকার বিনিময়ে মাসিক দেড় লাখ টাকা বেতন, বিনা মূল্যে থাকা-খাওয়া এবং বৈধ ওয়ার্কিং ভিসার ব্যবস্থা করে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এজাহার অনুযায়ী, ২০২৫ সালের ২৫ ডিসেম্বর দুই লাখ টাকা, ২০২৬ সালের ৭ জানুয়ারি এক লাখ টাকা এবং ১৭ ফেব্রুয়ারি আরও দুই লাখ টাকা দেওয়া হয়। পরে ১৯ ফেব্রুয়ারি কম্বোডিয়ার উদ্দেশে দেশ ছাড়েন রকি বাবু।

অভিযোগে বলা হয়েছে, কম্বোডিয়ায় পৌঁছানোর পর তাঁকে একটি মাইক্রোবাসে করে অজ্ঞাত স্থানে নিয়ে আটকে রাখা হয়। সেখানে তাঁর কাছে আরও টাকা দাবি, শারীরিক নির্যাতন ও হত্যার হুমকি দেওয়া হয়। পরে তাঁর পাসপোর্ট ও মুঠোফোন কেড়ে নেওয়া হয়। ওয়ার্কিং ভিসার পরিবর্তে এক মাসের ভিজিটর ভিসায় তাঁকে বিদেশে পাঠানো হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি।

এজাহারের বিবরণ অনুযায়ী, একপর্যায়ে সেখান থেকে পালিয়ে যান রকি বাবু। পরে পরিবারের সঙ্গে যোগাযোগের মাধ্যমে অর্থ সংগ্রহ করে ৫ এপ্রিল দেশে ফেরেন তিনি। দেশে ফেরার পর স্থানীয়ভাবে একাধিক সালিশ-বৈঠক হলেও ক্ষতিপূরণের আশ্বাস বাস্তবায়ন করা হয়নি বলে বাদীপক্ষের দাবি।

এ ঘটনায় ধুনট থানায় মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইন, ২০২৬-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়।

ধুনট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আব্দুস শুকুর আলী বলেন, মামলার অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। গ্রেপ্তার আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

কম্বোডিয়ায় চাকরির প্রলোভনে ৫ লাখ টাকা নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ১

প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : মো. ছাইদুল ইসলাম (আবির)
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : মো. একরামুল হক।
✆ ০১৯২৮-৩১৩১২০
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত