সাংবাদিকতা ও সমাজসেবায় অবদান রাখা রায়গঞ্জ প্রেসক্লাবের সাবেক আহ্বায়ক, প্রবীণ সাংবাদিক ও জামায়াত নেতা আবুল কালাম বিশ্বাসের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। ২০২৫ সালের ১৩ অক্টোবর এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান তিনি। তাঁর মৃত্যুর এক বছর পেরিয়ে গেলেও সহকর্মী, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের স্মৃতিতে এখনো অমলিন তিনি।
মরহুমের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) বাদ আসর সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ষোলমাইল কবরস্থান প্রাঙ্গণে দোয়া মাহফিল ও স্মরণসভার আয়োজন করা হয়েছে। এতে পরিবারের সদস্য, সাংবাদিক সহকর্মী, রাজনৈতিক সহযোদ্ধা, আত্মীয়স্বজন ও এলাকাবাসীকে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।
পরিবারের পক্ষ থেকে খোরশেদ আলম জানান, যাঁদের সুযোগ রয়েছে, তাঁরা ষোলমাইল মাদ্রাসা মসজিদে আসরের নামাজ আদায় করে দোয়া মাহফিলে অংশ নেবেন। তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন।
সাংবাদিকতার পাশাপাশি রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডেও সম্পৃক্ত ছিলেন আবুল কালাম বিশ্বাস। তিনি রায়গঞ্জ প্রেসক্লাবের আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন। সহকর্মীদের স্মৃতিচারণে উঠে এসেছে তাঁর সততা, সাহসিকতা ও মানবিক গুণাবলির কথা। তাঁর মৃত্যুতে রায়গঞ্জের সাংবাদিকতা অঙ্গনে যে শূন্যতা তৈরি হয়েছে, তা এখনো অনুভব করেন সহকর্মীরা।
মৃত্যুবার্ষিকীতে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা। মহান আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের তাওফিক দেন—এ কামনা সবার।

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন