সিরাজগঞ্জের রায়গঞ্জ প্রেসক্লাবের সাবেক আহ্বায়ক, প্রবীণ সাংবাদিক ও জামায়াতে ইসলামীর নেতা আবুল কালাম বিশ্বাসের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বাদ আসর উপজেলার ষোলমাইল কেন্দ্রীয় কবরস্থান প্রাঙ্গণে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
দোয়া পরিচালনা করেন চান্দাইকোনা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি সাইদুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারি মো. খোরশেদ আলম, চান্দাইকোনা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির ডা. এসএম জাকারিয়া, মরহুমের ভাই মো. গোলাম মোস্তফা বিশ্বাস, রায়গঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আলী হায়দার আব্বাসী ও সাধারণ সম্পাদক মো. গোলাম মুক্তাদির।
এ ছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও চান্দাইকোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. তরিকুল ইসলাম, চেয়ারম্যান পদপ্রার্থী মো. বাদশা ফাহাদ আব্বাসী, মরহুমের পরিবারের সদস্য, জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, রায়গঞ্জ প্রেসক্লাবের সাংবাদিক এবং স্থানীয় সুধীসমাজের প্রতিনিধিরা।
উল্লেখ্য, ২০২৫ সালের ১৩ অক্টোবর এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আবুল কালাম বিশ্বাসের মৃত্যু হয়। তিনি সাংবাদিকতার পাশাপাশি রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। রায়গঞ্জ প্রেসক্লাবের আহ্বায়কের দায়িত্বও পালন করেছেন তিনি।
মরহুমের প্রথম মৃত্যুবার্ষিকীতে তাঁর স্বজন, সহকর্মী ও রাজনৈতিক সহযোদ্ধারা তাঁকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন।

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন