সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা হলরুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ড. বিপাশা হোসাইন। তিনি বলেন, ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সঠিক তথ্য সংগ্রহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখতে হবে। পাশাপাশি কোনো ধরনের ভুল বা অনিয়ম যেন না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের সতর্ক থাকতে হবে।
উপজেলা সমাজসেবা কার্যালয় সূত্রে জানা গেছে, কামারখন্দ উপজেলার চারটি ইউনিয়নে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ করা হবে। এ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ছয়জন সুপারভাইজার ও ৫৬ জন তথ্য সংগ্রহকারী দায়িত্ব পালন করবেন।
প্রশিক্ষণে জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান খাঁন প্রশিক্ষণার্থীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। এ সময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আব্দুল মোতালিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ ছাড়া উপজেলা ছাত্রদলের আহবায়ক মাহমুদুল হাসান, সদস্যসচিব তানভীর ইসলামসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতারা প্রশিক্ষণার্থীদের উৎসাহিত করেন এবং দায়িত্ব পালনে বিভিন্ন পরামর্শ দেন।

শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন