সামাজিক যোগাযোগমাধ্যমে রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব শামসুল ইসলাম ও উপজেলা কৃষকদলের সাবেক সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমানকে জড়িয়ে প্রচারিত অভিযোগের প্রতিবাদ জানিয়েছেন আলহাজ্ব শামসুল ইসলাম।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দেওয়া এক প্রতিবাদলিপিতে তিনি দাবি করেন, সিরাজগঞ্জের রায়গঞ্জ পৌরসভার লক্ষ্মীকোলা বাজারে রফিকুল ইসলাম মাস্টারের মার্কেটের একটি দোকান দখল করে রাজনৈতিক কার্যালয় স্থাপন এবং সেখানে বিভিন্ন ধরনের আর্থিক লেনদেন পরিচালনার অভিযোগ সঠিক নয়।
প্রতিবাদলিপিতে শামসুল ইসলাম বলেন, তাঁরা ওই দোকানে বসে বিভিন্ন ধরনের কম্পিউটার টাইপিংয়ের কাজ করেন। তাঁদের রাজনৈতিক ও সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে বলে তিনি দাবি করেন।
তিনি আরও উল্লেখ করেন, গত ২৯ অক্টোবর বিকেলে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রায়গঞ্জ’ এবং ‘রিজুয়ান হাসান সিফাত’ নামের ফেসবুক আইডি থেকে তাঁদের জড়িয়ে এসব অভিযোগ প্রচার করা হয়েছে।
শামসুল ইসলাম বলেন, কোনো বিষয়ে অভিযোগ থাকলে তা যথাযথভাবে যাচাই-বাছাই করে প্রকৃত তথ্য তুলে ধরা উচিত। যাচাই ছাড়া অভিযোগ প্রচার করলে সংশ্লিষ্ট ব্যক্তির ব্যক্তিগত, সামাজিক ও রাজনৈতিক মর্যাদা ক্ষুণ্ন হতে পারে।
প্রতিবাদলিপিতে তিনি প্রকাশিত অভিযোগের বিষয়ে প্রকৃত তথ্য যাচাই করে সংবাদ প্রকাশের জন্য সংশ্লিষ্ট সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে তাঁর বক্তব্য ও প্রতিবাদ যথাযথ গুরুত্ব দিয়ে প্রকাশের অনুরোধ করেন।
প্রতিবাদকারী:
আলহাজ্ব শামসুল ইসলাম
সাবেক সভাপতি, রায়গঞ্জ উপজেলা বিএনপি
রায়গঞ্জ, সিরাজগঞ্জ।

শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন