সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের চান্দাইকোনা পাবনা বাজার এলাকায় ফ্লাইওভার নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় ব্যবসায়ী, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। দীর্ঘদিনের যানজট, জনদুর্ভোগ ও সড়ক দুর্ঘটনার ঝুঁকি কমাতে দ্রুত ফ্লাইওভার নির্মাণের দাবি জানান তাঁরা।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে আয়োজিত এ মানববন্ধনে স্থানীয় ব্যবসায়ী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, রাজনৈতিক নেতাকর্মী ও এলাকাবাসী অংশ নেন। এ সময় ব্যানার নিয়ে তাঁরা ফ্লাইওভার নির্মাণের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
মানববন্ধনে আহ্বায়ক ও চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন দুলাল বলেন, দীর্ঘদিন ধরে চান্দাইকোনায় ফ্লাইওভার নির্মাণের প্রতিশ্রুতি দেওয়া হলেও এখনো কার্যকর অগ্রগতি দেখা যায়নি। এলাকার মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করতে দ্রুত ফ্লাইওভার নির্মাণ জরুরি।
বক্তব্য দেন সাবেক উপজেলা ছাত্র সভাপতি আব্দুর রাজ্জাক জুয়েল। তিনি বলেন, চান্দাইকোনায় বড় গরুর হাট থাকায় ঢাকা-বগুড়া মহাসড়কের এ অংশে নিয়মিত যানবাহনের চাপ থাকে। এতে যানজটের পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে। সাধারণ মানুষের নিরাপত্তা ও দুর্ভোগ নিরসনে ফ্লাইওভার নির্মাণ প্রয়োজন। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
বক্তারা বলেন, চান্দাইকোনা পাবনা বাজার একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা। ঢাকা-বগুড়া মহাসড়কের এ অংশ দিয়ে প্রতিদিন বিপুলসংখ্যক যানবাহন ও মানুষ চলাচল করেন। অতিরিক্ত যানবাহনের চাপ এবং ঝুঁকিপূর্ণ সড়ক পারাপারের কারণে শিক্ষার্থী, ব্যবসায়ী, রোগীসহ সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হয়। ফ্লাইওভার নির্মাণ করা হলে যানজট ও দুর্ঘটনার ঝুঁকি কমার পাশাপাশি যোগাযোগব্যবস্থা ও স্থানীয় ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন হবে।
মানববন্ধনে উপস্থিত রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল খালেক পাটোয়ারী বলেন, “আমি আপনাদের দাবির সঙ্গে একমত। চান্দাইকোনায় ফ্লাইওভার নির্মাণের বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলব।”
মানববন্ধন থেকে অংশগ্রহণকারীরা দ্রুত প্রয়োজনীয় সমীক্ষা ও প্রকল্পের সম্ভাব্যতা যাচাই করে ঢাকা-বগুড়া মহাসড়কের চান্দাইকোনা পাবনা বাজার এলাকায় ফ্লাইওভার নির্মাণের উদ্যোগ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। তাঁদের প্রত্যাশা, দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হলে এ এলাকার দীর্ঘদিনের যানজট ও জনদুর্ভোগ কমবে।

শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন