সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ৫ নম্বর চান্দাইকোনা ইউনিয়নে জনসেবা, মানবিকতা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের মাধ্যমে পরিচিতি গড়ে তুলেছেন মো. বাদশা ফাহাদ আব্বাসী। ছাত্ররাজনীতি থেকে শুরু করে সমাজসেবামূলক বিভিন্ন কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে সক্রিয় রয়েছেন তিনি। আগামী দিনে একটি আধুনিক, স্বচ্ছ ও মানবিক চান্দাইকোনা গড়ার প্রত্যয় নিয়ে কাজ করতে চান এই তরুণ রাজনৈতিক সংগঠক।
১৯৯৩ সালের ২৭ ফেব্রুয়ারি চান্দাইকোনা ইউনিয়নের ব্যারিস্টার বাড়িতে জন্মগ্রহণ করেন বাদশা ফাহাদ আব্বাসী। একজন শিক্ষকের সন্তান হিসেবে পারিবারিকভাবে সততা, ন্যায়বোধ ও মানবিক মূল্যবোধের শিক্ষা পেয়েছেন তিনি। আইন বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণের মধ্য দিয়ে ন্যায়বিচার ও আইনের শাসনের প্রতি আগ্রহ তৈরি হয় তাঁর।
২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে তাঁর রাজনৈতিক পথচলা শুরু হয়। পরবর্তীতে সলঙ্গা হাইস্কুল শাখা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি, চান্দাইকোনা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহসভাপতি এবং সর্বশেষ রায়গঞ্জ উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে বিভিন্ন আন্দোলন-সংগ্রামেও সক্রিয় ছিলেন তিনি।
২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনকেন্দ্রিক প্রচারণায় বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল মান্নান তালুকদারের সঙ্গে মাঠপর্যায়ে কাজ করেন। এ সময় বিভিন্ন হামলা ও প্রতিকূলতার মুখোমুখি হওয়ার কথা জানান তিনি। ২০২২ সালের ২ ডিসেম্বর সরকারবিরোধী আন্দোলনের সময় বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় গ্রেপ্তার হয়ে কারাবন্দি হন। ২০২৩ সালের ১ জানুয়ারি কারামুক্ত হওয়ার পর আবারও জনসংযোগ ও সামাজিক কর্মকাণ্ডে যুক্ত হন।
রাজনীতির পাশাপাশি সমাজসেবায়ও রয়েছে তাঁর সম্পৃক্ততা। ২০১৪ সালে প্রতিষ্ঠা করেন ‘ফোর্স ফর দ্য হেল্পলেস অব বাংলাদেশ (FHB)’। সংগঠনটির মাধ্যমে অসহায় মানুষের চিকিৎসা ও শিক্ষা সহায়তা, রক্তদান এবং দুর্যোগকালীন সহযোগিতামূলক কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। এ ছাড়া যুবসমাজকে খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে প্রতিষ্ঠা করেন ‘সূর্যসন্তান ক্লাব চান্দাইকোনা’।
নিজের সামাজিক কর্মকাণ্ডের অংশ হিসেবে অসুস্থ মানুষের খোঁজখবর নেওয়া, দরিদ্র পরিবারকে সহায়তা, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন, খেলাধুলায় পৃষ্ঠপোষকতা এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে যোগাযোগ ও সহযোগিতা করে আসছেন বলে জানান তিনি।
বাদশা ফাহাদ আব্বাসী বলেন, জনপ্রতিনিধি হওয়া মানে শাসক হওয়া নয়, বরং জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করা। তিনি চান, চান্দাইকোনায় একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক ইউনিয়ন পরিষদ, দুর্নীতিমুক্ত প্রশাসন, নিরপেক্ষ সালিশব্যবস্থা, উন্নত শিক্ষা ও স্বাস্থ্যসেবা এবং কৃষক, শ্রমিক, নারী ও তরুণদের জন্য সমান সুযোগ নিশ্চিত হোক।
তিনি আরও বলেন, দল-মত নির্বিশেষে সব মানুষের অধিকার ও মর্যাদা নিশ্চিত করে একটি আধুনিক, মানবিক ও সম্প্রীতিপূর্ণ চান্দাইকোনা গড়ে তোলাই তাঁর প্রত্যাশা।

রোববার, ১৫ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন