ঢাকা    বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
খোলা বার্তা

জনসেবার মানোন্নয়ন ও স্বচ্ছতা নিশ্চিতের আহ্বান ভাঙ্গাবাড়ী ইউপি পরিদর্শনে গনপতি রায়

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ভাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদ (ইউপি) পরিদর্শন করেছেন সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গনপতি রায়।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর ) সকালে  স্থানীয় সরকার বিভাগের  উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) ও অতিরিক্ত জেলা প্রশাসক গনপতি রায় এসময়ে তিনি ভাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদ পরিদর্শন ও ভাঙ্গাবাড়ির সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও স্কুলে ছাত্রছাত্রীদের সাথে কুশল বিনিময় করেন। ইউনিয়ন পরিষদের সার্বিক কার্যক্রম,দাপ্তরিক ব্যবস্থাপনা এবং সাধারণ মানুষের সেবাদানের বিভিন্ন বিষয় সম্পর্কে খোঁজখবর নেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন,বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান,ভাঙ্গাবাড়ী ইউনিয়নের প্রশাসক ইমান আলী,ভাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মিলন চন্দ্র ঘোষসহ ইউপি সদস্যবৃন্দ।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)গনপতি রায় বলেন,ইউনিয়ন পরিষদ হচ্ছে সাধারণ মানুষের সবচেয়ে কাছের সরকারি সেবাকেন্দ্র। জনগণ যেন সহজে দ্রুত ও হয়রানিমুক্তভাবে কাঙ্ক্ষিত সেবা পায় সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে দায়িত্ব পালন করতে হবে। তিনি আরও বলেন, পরিষদের কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি জনগণের সঙ্গে আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ আচরণ নিশ্চিত করতে হবে। নাগরিক সেবার মান আরও উন্নত করতে জনপ্রতিনিধি ও কর্মকর্তা-কর্মচারীদের সমন্বিতভাবে কাজ করতে হবে।

উল্লেখ্য: বেলকুচি উপজেলার ভাঙ্গাবাড়ি ইউনিয়ন পরিষদ পরিদর্শন শেষে তিনি ইউনিয়নপরিষদের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং জনকল্যাণমুখী সেবা কার্যক্রম আরও গতিশীল করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

জনসেবার মানোন্নয়ন ও স্বচ্ছতা নিশ্চিতের আহ্বান ভাঙ্গাবাড়ী ইউপি পরিদর্শনে গনপতি রায়

প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ভাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদ (ইউপি) পরিদর্শন করেছেন সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গনপতি রায়।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর ) সকালে  স্থানীয় সরকার বিভাগের  উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) ও অতিরিক্ত জেলা প্রশাসক গনপতি রায় এসময়ে তিনি ভাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদ পরিদর্শন ও ভাঙ্গাবাড়ির সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও স্কুলে ছাত্রছাত্রীদের সাথে কুশল বিনিময় করেন। ইউনিয়ন পরিষদের সার্বিক কার্যক্রম,দাপ্তরিক ব্যবস্থাপনা এবং সাধারণ মানুষের সেবাদানের বিভিন্ন বিষয় সম্পর্কে খোঁজখবর নেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন,বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান,ভাঙ্গাবাড়ী ইউনিয়নের প্রশাসক ইমান আলী,ভাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মিলন চন্দ্র ঘোষসহ ইউপি সদস্যবৃন্দ।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)গনপতি রায় বলেন,ইউনিয়ন পরিষদ হচ্ছে সাধারণ মানুষের সবচেয়ে কাছের সরকারি সেবাকেন্দ্র। জনগণ যেন সহজে দ্রুত ও হয়রানিমুক্তভাবে কাঙ্ক্ষিত সেবা পায় সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে দায়িত্ব পালন করতে হবে। তিনি আরও বলেন, পরিষদের কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি জনগণের সঙ্গে আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ আচরণ নিশ্চিত করতে হবে। নাগরিক সেবার মান আরও উন্নত করতে জনপ্রতিনিধি ও কর্মকর্তা-কর্মচারীদের সমন্বিতভাবে কাজ করতে হবে।

উল্লেখ্য: বেলকুচি উপজেলার ভাঙ্গাবাড়ি ইউনিয়ন পরিষদ পরিদর্শন শেষে তিনি ইউনিয়নপরিষদের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং জনকল্যাণমুখী সেবা কার্যক্রম আরও গতিশীল করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

খোলা বার্তা

সম্পাদক ও প্রকাশক : মো. একরামুল হক
✆ ০১৯২৮-৩১৩১২০
প্রধান নির্বাহী : সাইদুল ইসলাম আবির।
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত