ঢাকা    বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
খোলা বার্তা

গৌরী আরবান উচ্চ বালিকা বিদ্যালয়ে ৩৩ মেধাবী শিক্ষার্থীকে পুরস্কার

সিরাজগঞ্জের গৌরী আরবান উচ্চ বালিকা বিদ্যালয়ের অর্ধবার্ষিক ও প্রাক্-নির্বাচনী পরীক্ষায় ভালো ফলাফল অর্জনকারী ৩৩ জন মেধাবী ছাত্রীকে পুরস্কার দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১১টায় বিদ্যালয়ের হলরুমে সংক্ষিপ্ত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ পৌরসভার সাবেক পৌর কমিশনার, ১২ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি ও সমাজসেবক মো. শাহীন পারভেজ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী শিক্ষক মো. লিটন আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে মো. শাহীন পারভেজ বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফলের জন্য শুধু পড়াশোনা করলেই হবে না, তাদের মেধা ও পরিশ্রমের যথাযথ মূল্যায়নও করতে হবে। মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে পুরস্কার প্রদানের মতো উদ্যোগ গুরুত্বপূর্ণ। পরিশ্রমের স্বীকৃতি পেলে শিক্ষার্থীদের মধ্যে আরও ভালো করার আগ্রহ তৈরি হয়।

তিনি বলেন, গৌরী আরবান উচ্চ বালিকা বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের নিয়মিত মূল্যায়ন করা হলে ভবিষ্যতে তাদের ফলাফল আরও ভালো হবে। পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ ধারণ করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিদ্যালয়ের অভিভাবক সদস্য ডা. বিপ্লব চন্দ্র বর্মন, সহকারী শিক্ষক মো. শহিদুল ইসলাম, নিখিল কুমার, মো. জহুরুল ইসলাম, মো. আলামিন সেখ, শিল্পী ঘোষ, মো. রফিকুল ইসলাম, পার্বতী রানী ভৌমিক, নাজমিন মোহাম্মদ মিতু, নূরি শারমিন সুলতানা, নুরিয়া খাতুন, সাকিবা সুলতানা, তাহমিনা আলিমা রোকনী, মাহফুজ আনাম, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর অসিত চন্দ্র সূত্রধর, অফিস সহায়ক মো. সাইফুল ইসলাম ও মো. নিঝর মন্ডলসহ বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, অর্ধবার্ষিক ও প্রাক্-নির্বাচনী পরীক্ষায় ভালো ফলাফল অর্জনকারী ষষ্ঠ থেকে দশম শ্রেণির মোট ৩৩ জন মেধাবী ছাত্রীকে এ পুরস্কার দেওয়া হয়।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

গৌরী আরবান উচ্চ বালিকা বিদ্যালয়ে ৩৩ মেধাবী শিক্ষার্থীকে পুরস্কার

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : মো. একরামুল হক
✆ ০১৯২৮-৩১৩১২০
প্রধান নির্বাহী : সাইদুল ইসলাম আবির।
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত