ঢাকা    বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
খোলা বার্তা

রায়গঞ্জে মসজিদে রাজনৈতিক সভার অপপ্রচারের প্রতিবাদে শিক্ষক ও শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন

সিরাজগঞ্জের রায়গঞ্জে মসজিদের ভেতরে স্থানীয় সংসদ সদস্যসহ বিএনপির নেতাকর্মীরা বসে রাজনৈতিক আলোচনা করেছেন—এমন অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে পারকোদলা বেসরকারি এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং মাদ্রাসা কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের পারকোদলা বেসরকারি এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং মাদ্রাসা চত্বরে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন মাদ্রাসার মোহতামিম মাওলানা মো. আলমগীর হোসেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, গত শনিবার সকালে সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গা) আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হকসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মাদ্রাসায় দাওয়াত দেওয়া হয়েছিল। ওই সময় প্রচণ্ড গরম এবং মাদ্রাসা মাঠে পানি জমে থাকায় তাঁদের মসজিদের ভেতরে বসার ব্যবস্থা করা হয়।

মাওলানা আলমগীর হোসেন বলেন, মসজিদের ভেতরে কোনো রাজনৈতিক আলোচনা বা সভা হয়নি। সেখানে এতিমখানার শিক্ষার্থী এবং মসজিদ ও মাদ্রাসার উন্নয়ন নিয়ে আলোচনা হয়েছে। এ ছাড়া নির্মাণাধীন মসজিদটির বিভিন্ন অসম্পন্ন কাজ সংসদ সদস্য পরিদর্শন করেন।

তিনি দাবি করেন, মাদ্রাসা ও মসজিদের উন্নয়নসংক্রান্ত ওই আলোচনাকে একটি অসাধু চক্র রাজনৈতিক রূপ দিয়ে সংসদ সদস্য, স্থানীয় নেতাকর্মী এবং মসজিদ-মাদ্রাসাকে বিতর্কিত করার চেষ্টা করেছে।

তিনি আরও বলেন, বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে সংসদ সদস্যসহ বিএনপির নেতাকর্মীদের নিয়ে যে সংবাদ ও প্রচার হয়েছে, তা ভিত্তিহীন। মসজিদটি এখনো নির্মাণাধীন এবং এর অনেক কাজ বাকি রয়েছে। বর্তমানে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা সেখানে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন। তবে এখনো নিয়মিত খুতবা চালু করা হয়নি।

সংবাদ সম্মেলনে মাদ্রাসার শিক্ষক, পরিচালনা কমিটির সদস্য ও স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

রায়গঞ্জে মসজিদে রাজনৈতিক সভার অপপ্রচারের প্রতিবাদে শিক্ষক ও শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন

প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সিরাজগঞ্জের রায়গঞ্জে মসজিদের ভেতরে স্থানীয় সংসদ সদস্যসহ বিএনপির নেতাকর্মীরা বসে রাজনৈতিক আলোচনা করেছেন—এমন অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে পারকোদলা বেসরকারি এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং মাদ্রাসা কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের পারকোদলা বেসরকারি এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং মাদ্রাসা চত্বরে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন মাদ্রাসার মোহতামিম মাওলানা মো. আলমগীর হোসেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, গত শনিবার সকালে সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গা) আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হকসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মাদ্রাসায় দাওয়াত দেওয়া হয়েছিল। ওই সময় প্রচণ্ড গরম এবং মাদ্রাসা মাঠে পানি জমে থাকায় তাঁদের মসজিদের ভেতরে বসার ব্যবস্থা করা হয়।

মাওলানা আলমগীর হোসেন বলেন, মসজিদের ভেতরে কোনো রাজনৈতিক আলোচনা বা সভা হয়নি। সেখানে এতিমখানার শিক্ষার্থী এবং মসজিদ ও মাদ্রাসার উন্নয়ন নিয়ে আলোচনা হয়েছে। এ ছাড়া নির্মাণাধীন মসজিদটির বিভিন্ন অসম্পন্ন কাজ সংসদ সদস্য পরিদর্শন করেন।

তিনি দাবি করেন, মাদ্রাসা ও মসজিদের উন্নয়নসংক্রান্ত ওই আলোচনাকে একটি অসাধু চক্র রাজনৈতিক রূপ দিয়ে সংসদ সদস্য, স্থানীয় নেতাকর্মী এবং মসজিদ-মাদ্রাসাকে বিতর্কিত করার চেষ্টা করেছে।

তিনি আরও বলেন, বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে সংসদ সদস্যসহ বিএনপির নেতাকর্মীদের নিয়ে যে সংবাদ ও প্রচার হয়েছে, তা ভিত্তিহীন। মসজিদটি এখনো নির্মাণাধীন এবং এর অনেক কাজ বাকি রয়েছে। বর্তমানে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা সেখানে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন। তবে এখনো নিয়মিত খুতবা চালু করা হয়নি।

সংবাদ সম্মেলনে মাদ্রাসার শিক্ষক, পরিচালনা কমিটির সদস্য ও স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

খোলা বার্তা

সম্পাদক ও প্রকাশক : মো. একরামুল হক
✆ ০১৯২৮-৩১৩১২০
প্রধান নির্বাহী : সাইদুল ইসলাম আবির।
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত