নাটোর-২ আসনের (নাটোর সদর ও নলডাঙ্গা) সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ এডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, 'মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। আগামী এক বছরের মধ্য প্রত্যেক মা বোনেরা ফ্যামিলি কার্ড পাবে। আগামী তিন বছরের মধ্যে প্রত্যেক কৃষকদের কাছে কৃষি কার্ড দেওয়া হবে।
কৃষি কার্ডের মাধ্যমে কৃষকেরা সার, ওষুধ, বীজ, সুদমুক্ত ঋণ পাবে। কার্ডের মাধ্যমে একজন কৃষক সকল সুযোগ-সুবিধা ভোগ করবে। ৫০ বছর আগে জিয়াউর রহমান খাল খনন শুরু করেছিলেন। মাঝ খানে খাল খনন বন্ধ ছিলো। খাল খনন তারেক রহমান আবার শুরু করেছেন। যাতে ফসল ফলাতে কৃষকের পানির সসস্যা না হয়।'
শনিবার( ২৮ জুলাই) দুপুর ২টায় উপজেলা প্রশাসনের আয়োজন উপজেলা পরিষদ কক্ষে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সুবর্ণ নাগরিক কার্ড, ক্ষুদ্রঋণের চেক ও দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ অনুষ্টানে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, 'আমাদের আগে আওয়ামী লীগ ক্ষমতায় ছিলো। তারা বলেছিলো ক্ষমতায় গেলে ঘরে ঘরে চাকুরী দিবে, ১০ টাকা কেজি চাল দিবে কিন্তু দিতে পারে নি। তারেক রহমান বাংলাদেশে এসেছেন দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য। যে কৃষক দীর্ঘদিন বঞ্চিত হয়েছে তারেক রহমানের সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় আসার আগেই প্রতিশ্রুতি দিয়েছিলেন বাংলাদেশে কৃষকের ভাগ্যের পরিবর্তন করবে।'
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আল এমরান খাঁন এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মোঃ আশিকুর রহমান (ভূমি), কৃষি অফিসার মোঃ সবুজ আলী, নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ নুরে আলম, উপজেলার সাবেক চেয়ারম্যান মোঃ সাখাওয়াত হোসেন,যুগ্ম আহবায়ক মোঃ মোস্তাফিজুর রহমান শাহিন, সাইফুল ইসলাম আফতাব, জেলা যুবদল সভাপতি এ হাই ডালিম, জেলা বিএনপির সদস্য শহিদুল্লাহ সোহেল, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম বুলবুল, নলডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র মোঃ আব্বাস আলী নান্নু, সাবেক পৌর প্রশাসক এম এ হাফিজসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন