অপরাধ দমন, জননিরাপত্তা জোরদার এবং মাদক, ছিনতাই, চুরি ও জুয়াসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে বগুড়ার ধুনটে মোটরসাইকেল মহড়া দিয়েছে থানা পুলিশ।
বুধবার (৭ অক্টোবর) বিকেল ৪টার দিকে ধুনট থানা প্রাঙ্গণ থেকে এ মহড়া শুরু হয়। ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের সদস্যরা মোটরসাইকেলে মহড়ায় অংশ নেন।
মহড়াটি ধুনট পৌরসভা, ধুনট সদর ও চৌকিবাড়ী ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, বাজার ও গ্রামাঞ্চল প্রদক্ষিণ করে। এ সময় অপরাধপ্রবণ এলাকাগুলোতে পুলিশের দৃশ্যমান উপস্থিতি নিশ্চিত করার পাশাপাশি টহল ও নজরদারি জোরদার করা হয়।
পুলিশ জানায়, মাদক, ছিনতাই, চুরি, জুয়াসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে নিয়মিত অভিযান ও নজরদারি অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের এ ধরনের তৎপরতা অব্যাহত থাকবে।
ওসি মো. আতিকুল ইসলাম বলেন, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের টহল ও অভিযান আরও জোরদার করা হবে। কোনো এলাকায় সন্দেহজনক ব্যক্তি বা কর্মকাণ্ড দেখা গেলে দ্রুত পুলিশকে জানানোর জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানান তিনি।

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন