ঢাকা    রোববার, ২৩ আগস্ট ২০২৬
খোলা বার্তা

দিনাজপুর সিভিল সার্জন কার্যালয়ের বাস্তবায়নে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত

“জীবনের সূচনায় মাতৃদুগ্ধ পান, টেকসই উদ্যোগ করি বেগবান” এই প্রতিপাদ্য বিষয়কে  সামনে রেখে দিনাজপুর জেলা সিভিল সার্জন  কার্যালয়ের বাস্তবায়নে  বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ (১–৭ আগস্ট) উপলক্ষে শনিবার  বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুরের জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম।   জেলা সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা. মোঃ গোলাম রসুল রাখির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক 

ডাঃ মোঃ সিরাজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) সুমন রঞ্জন সরকার ও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের  আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ নূর আলম।

এ সময় অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রতিনিধি, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রতিনিধি প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা নবজাতকের জীবনের প্রথম এক ঘণ্টার মধ্যে মাতৃদুগ্ধ পান শুরু করা, প্রথম ছয় মাস শুধুমাত্র মায়ের দুধ খাওয়ানো এবং পরবর্তীতে উপযুক্ত পরিপূরক খাবারের পাশাপাশি দুই বছর বা তারও বেশি সময় মাতৃদুগ্ধ পান অব্যাহত রাখার গুরুত্ব তুলে ধরেন। মাতৃদুগ্ধ শিশুর পুষ্টি, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং সুস্থ-সবল জাতি গঠনে অপরিহার্য বলে বক্তারা অভিমত ব্যক্ত করেন।

অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান এবং গণমাধ্যম প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন।  বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ১৩ টি উপজেলায় মাতৃদুগ্ধ সপ্তাহ  পালিত হবে।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

রোববার, ২৩ আগস্ট ২০২৬

দিনাজপুর সিভিল সার্জন কার্যালয়ের বাস্তবায়নে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত

প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬

featured Image

“জীবনের সূচনায় মাতৃদুগ্ধ পান, টেকসই উদ্যোগ করি বেগবান” এই প্রতিপাদ্য বিষয়কে  সামনে রেখে দিনাজপুর জেলা সিভিল সার্জন  কার্যালয়ের বাস্তবায়নে  বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ (১–৭ আগস্ট) উপলক্ষে শনিবার  বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুরের জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম।   জেলা সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা. মোঃ গোলাম রসুল রাখির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক 

ডাঃ মোঃ সিরাজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) সুমন রঞ্জন সরকার ও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের  আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ নূর আলম।

এ সময় অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রতিনিধি, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রতিনিধি প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা নবজাতকের জীবনের প্রথম এক ঘণ্টার মধ্যে মাতৃদুগ্ধ পান শুরু করা, প্রথম ছয় মাস শুধুমাত্র মায়ের দুধ খাওয়ানো এবং পরবর্তীতে উপযুক্ত পরিপূরক খাবারের পাশাপাশি দুই বছর বা তারও বেশি সময় মাতৃদুগ্ধ পান অব্যাহত রাখার গুরুত্ব তুলে ধরেন। মাতৃদুগ্ধ শিশুর পুষ্টি, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং সুস্থ-সবল জাতি গঠনে অপরিহার্য বলে বক্তারা অভিমত ব্যক্ত করেন।

অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান এবং গণমাধ্যম প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন।  বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ১৩ টি উপজেলায় মাতৃদুগ্ধ সপ্তাহ  পালিত হবে।

খোলা বার্তা

সম্পাদক ও প্রকাশক : মো. একরামুল হক
✆ ০১৯২৮-৩১৩১২০
প্রধান নির্বাহী : সাইদুল ইসলাম আবির।
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত