সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ আগস্ট) সকাল ১১টায় ধানঘরা উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ শিক্ষক সমিতির রায়গঞ্জ উপজেলা শাখার সভাপতি ইয়াকুব আলী তালুকদারের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য দেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. নুরুন্নবী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আব্দুর রাজ্জাক মন্ডল ও রায়গঞ্জ পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান সরকার রোম বাদশা। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক আইয়ুব আলী মন্ডল ও মাহবুবুল আলম পলাশ।
সম্মেলনের পর দুপুর ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পাঁচটি বুথে ভোটগ্রহণ হয়। পাঁচটি পদের বিপরীতে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে ৫৬৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
সমিতির ৩১ সদস্যের কমিটির মধ্যে ২৬ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বাকি পাঁচটি পদে ভোটের মাধ্যমে নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হয়। নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার ছিলেন দাদপুর জি.আর. বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনজুরুল ইসলাম।

রোববার, ২৩ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন