ঢাকা    রোববার, ২৩ আগস্ট ২০২৬
খোলা বার্তা

রায়গঞ্জে পরকীয়ার অভিযোগে দপ্তরিকে মারধরের অভিযোগ, সালিশে ৫ লাখ টাকা জরিমানা

সিরাজগঞ্জের রায়গঞ্জে এক গৃহবধূর সঙ্গে কথিত অনৈতিক সম্পর্কের অভিযোগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক দপ্তরিকে আটক করে মারধরের অভিযোগ উঠেছে। পরে স্থানীয়ভাবে সালিশ বৈঠক বসিয়ে ওই ব্যক্তিকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

শুক্রবার (২১ আগস্ট) রাত ১০টার দিকে উপজেলার সলঙ্গা থানার নলকা ইউনিয়নের চর ফরিদপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, চর ফরিদপুর গ্রামের এক গৃহবধূর সঙ্গে একই এলাকার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি আরিফুল ইসলামের কথিত অনৈতিক সম্পর্ক রয়েছে—এমন অভিযোগকে কেন্দ্র করে শুক্রবার রাতে আরিফুল ওই বাড়িতে গেলে স্থানীয় কয়েকজন যুবক তাকে আটক করেন। পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে জড়ো হন। এ সময় আরিফুল ও ওই গৃহবধূকে মারধর করা হয়েছে বলে স্থানীয়রা দাবি করেন।

ঘটনার পর শনিবার (২২ আগস্ট) উভয় পক্ষের উপস্থিতিতে স্থানীয়ভাবে একটি সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে আরিফুল ইসলামকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে বলে জানা গেছে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনায় জড়িত না হওয়ার জন্য তাকে সতর্ক করা হয় বলে স্থানীয় সূত্রের দাবি।

সালিশে ওই গৃহবধূর সঙ্গে তার স্বামীর দাম্পত্য সম্পর্কের বিষয়েও আলোচনা হয়। স্থানীয় সূত্রের দাবি, তাদের বিবাহবিচ্ছেদের বিষয়েও সালিশে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া গৃহবধূর ব্যাংক হিসাবে থাকা ৩ লাখ টাকা সন্তানের ভবিষ্যৎ সুরক্ষার জন্য দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানা গেছে।

এদিকে স্থানীয়ভাবে সালিশ করে জরিমানা আদায় এবং দাম্পত্য সম্পর্কের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ঘটনায় এলাকায় আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আছলাম আলী বলেন, ‘এ বিষয়ে আমার জানা নেই। মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি। লিখিত অভিযোগ জমা দিলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। একইভাবে সালিশে নেওয়া সিদ্ধান্তগুলো বাস্তবায়ন হয়েছে কি না, তাও নিশ্চিত হওয়া যায়নি।

প্রতিবেদনে উল্লিখিত অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী সময়ে যুক্ত করা হবে।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

রোববার, ২৩ আগস্ট ২০২৬

রায়গঞ্জে পরকীয়ার অভিযোগে দপ্তরিকে মারধরের অভিযোগ, সালিশে ৫ লাখ টাকা জরিমানা

প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : মো. একরামুল হক
✆ ০১৯২৮-৩১৩১২০
প্রধান নির্বাহী : সাইদুল ইসলাম আবির।
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত