ঢাকা    রোববার, ২৩ আগস্ট ২০২৬
খোলা বার্তা

রায়গঞ্জে সাজাপ্রাপ্তসহ তিন ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

সিরাজগঞ্জের রায়গঞ্জে পৃথক মামলায় সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করেছে রায়গঞ্জ থানা পুলিশ। পরে তাদের চালানমূলে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. স্বরণ, পিতা মোজাহার রহমান, সাং তেবাড়িয়া, থানা রায়গঞ্জ। তিনি জিআর নং-২৪/১৮ মামলার আসামি এবং সিআর-২৮৩/২৩ মামলায় সাজাপ্রাপ্ত। এছাড়া তার বিরুদ্ধে সিআর-২৮৮/২৩ মামলায় ওয়ারেন্ট রয়েছে।

অপর গ্রেপ্তার আসামি মো. হাফিজুর রহমান, পিতা মৃত ইসাহাক, সাং ঝিকিরা, থানা উল্লাপাড়া। তার বিরুদ্ধে সিআর নং-১০৯০/২৬ (বিদ্যুৎ আইন) মামলায় ওয়ারেন্ট রয়েছে।

গ্রেপ্তার অপর আসামি মো. শফিকুল ইসলাম, পিতা মো. নুরুল ইসলাম, সাং কোটারগাতী, থানা রায়গঞ্জ, জেলা সিরাজগঞ্জ। তার বিরুদ্ধেও আদালতের ওয়ারেন্ট রয়েছে।

রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আহসানুজ্জামান বলেন, আদালতের ওয়ারেন্টভুক্ত ও সাজাপ্রাপ্ত আসামিদের গ্রেপ্তারে পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে। পরে আইনানুগ প্রক্রিয়া শেষে তিন আসামিকে চালানমূলে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

রোববার, ২৩ আগস্ট ২০২৬

রায়গঞ্জে সাজাপ্রাপ্তসহ তিন ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬

featured Image

সিরাজগঞ্জের রায়গঞ্জে পৃথক মামলায় সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করেছে রায়গঞ্জ থানা পুলিশ। পরে তাদের চালানমূলে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. স্বরণ, পিতা মোজাহার রহমান, সাং তেবাড়িয়া, থানা রায়গঞ্জ। তিনি জিআর নং-২৪/১৮ মামলার আসামি এবং সিআর-২৮৩/২৩ মামলায় সাজাপ্রাপ্ত। এছাড়া তার বিরুদ্ধে সিআর-২৮৮/২৩ মামলায় ওয়ারেন্ট রয়েছে।

অপর গ্রেপ্তার আসামি মো. হাফিজুর রহমান, পিতা মৃত ইসাহাক, সাং ঝিকিরা, থানা উল্লাপাড়া। তার বিরুদ্ধে সিআর নং-১০৯০/২৬ (বিদ্যুৎ আইন) মামলায় ওয়ারেন্ট রয়েছে।

গ্রেপ্তার অপর আসামি মো. শফিকুল ইসলাম, পিতা মো. নুরুল ইসলাম, সাং কোটারগাতী, থানা রায়গঞ্জ, জেলা সিরাজগঞ্জ। তার বিরুদ্ধেও আদালতের ওয়ারেন্ট রয়েছে।

রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আহসানুজ্জামান বলেন, আদালতের ওয়ারেন্টভুক্ত ও সাজাপ্রাপ্ত আসামিদের গ্রেপ্তারে পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে। পরে আইনানুগ প্রক্রিয়া শেষে তিন আসামিকে চালানমূলে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

খোলা বার্তা

সম্পাদক ও প্রকাশক : মো. একরামুল হক
✆ ০১৯২৮-৩১৩১২০
প্রধান নির্বাহী : সাইদুল ইসলাম আবির।
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত