ঢাকা    শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
খোলা বার্তা

নলডাঙ্গার হালতী বিলে লাখ টাকার নিষিদ্ধ চায়না রিং জাল ধ্বংস ও জরিমানা

নাটোরের নলডাঙ্গা উপজেলার মিনি কক্সবাজার খ্যাত হালতী বিলের মহনপুর থেকে আঁচরাখালী এলাকায় অবৈধ উপায়ে মাছ শিকার রোধে এক বিশেষ মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে নিষিদ্ধ চায়না রিং জাল জব্দ ও আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। একই সাথে মৎস্য সংরক্ষণ আইন লঙ্ঘনের অপরাধে এক ব্যক্তিকে আর্থিক জরিমানা করা হয়েছে।

গতকাল ​বুধবার (১৪ অক্টোবর ) দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দীর্ঘ ৪ ঘণ্টা ব্যাপী হালতী বিলের বিভিন্ন পয়েন্টে এ অভিযান চালানো হয়।

​ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, হালতী বিলে আইন অমান্য করে অবৈধ জাল দিয়ে মাছ শিকারের অপরাধে মোঃ কাশেম আলী সরদার (৫৯) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি আঁচড়াখালি গ্রামের জসিম উদ্দিন সরদারের ছেলে। পরবর্তীতে 'মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০'-এর ৫ ধারা অনুযায়ী অপরাধ স্বীকার করায় তাঁকে ৫,০০০ (পাঁচ হাজার) টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

​অভিযানকালে বিলের বিভিন্ন স্থান থেকে প্রায় ২ লাখ টাকা মূল্যের ৬৫ পিস নিষিদ্ধ চায়না রিং জাল জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত এসব রিং জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

​অভিযানে নেতৃত্ব দেন নলডাঙ্গা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ শামীম হোসেন। এ সময় সার্বিক সহযোগিতা প্রদান করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব আবু সাঈদ। আইন -শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তায় নিয়োজিত ছিলেন নলডাঙ্গা থানা পুলিশ।

​অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ শামীম হোসেন জানান, দেশীয় মৎস্য সম্পদ সংরক্ষণ, অভয়াশ্রমের সুরক্ষা এবং প্রজনন মৌসুমে রেনু ও পোনা মাছ রক্ষায় উপজেলা প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

নলডাঙ্গার হালতী বিলে লাখ টাকার নিষিদ্ধ চায়না রিং জাল ধ্বংস ও জরিমানা

প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬

featured Image

নাটোরের নলডাঙ্গা উপজেলার মিনি কক্সবাজার খ্যাত হালতী বিলের মহনপুর থেকে আঁচরাখালী এলাকায় অবৈধ উপায়ে মাছ শিকার রোধে এক বিশেষ মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে নিষিদ্ধ চায়না রিং জাল জব্দ ও আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। একই সাথে মৎস্য সংরক্ষণ আইন লঙ্ঘনের অপরাধে এক ব্যক্তিকে আর্থিক জরিমানা করা হয়েছে।

গতকাল ​বুধবার (১৪ অক্টোবর ) দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দীর্ঘ ৪ ঘণ্টা ব্যাপী হালতী বিলের বিভিন্ন পয়েন্টে এ অভিযান চালানো হয়।

​ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, হালতী বিলে আইন অমান্য করে অবৈধ জাল দিয়ে মাছ শিকারের অপরাধে মোঃ কাশেম আলী সরদার (৫৯) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি আঁচড়াখালি গ্রামের জসিম উদ্দিন সরদারের ছেলে। পরবর্তীতে 'মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০'-এর ৫ ধারা অনুযায়ী অপরাধ স্বীকার করায় তাঁকে ৫,০০০ (পাঁচ হাজার) টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

​অভিযানকালে বিলের বিভিন্ন স্থান থেকে প্রায় ২ লাখ টাকা মূল্যের ৬৫ পিস নিষিদ্ধ চায়না রিং জাল জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত এসব রিং জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

​অভিযানে নেতৃত্ব দেন নলডাঙ্গা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ শামীম হোসেন। এ সময় সার্বিক সহযোগিতা প্রদান করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব আবু সাঈদ। আইন -শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তায় নিয়োজিত ছিলেন নলডাঙ্গা থানা পুলিশ।

​অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ শামীম হোসেন জানান, দেশীয় মৎস্য সম্পদ সংরক্ষণ, অভয়াশ্রমের সুরক্ষা এবং প্রজনন মৌসুমে রেনু ও পোনা মাছ রক্ষায় উপজেলা প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

খোলা বার্তা

সম্পাদক ও প্রকাশক : মো. ছাইদুল ইসলাম (আবির)
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : মো. একরামুল হক।
✆ ০১৯২৮-৩১৩১২০
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত