ঢাকা    বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
খোলা বার্তা

নলডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

নাটোরের নলডাঙ্গায় ব্যাটারিচালিত চার্জার গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। নিহত সাগর (২০) নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার নজিপুর ঘোষপাড়া গ্রামের শ্রী মানিকের ছেলে।

এ ঘটনায় আহত ভ্যান চালক চিকিৎসাধীন রয়েছে।

শুক্রবার (১০ জুলাই ) সন্ধ্যা আনুমানিক ৭ টার দিকে নলডাঙ্গা থানাধীন পিপরুল ইউনিয়নের পাটুল বাজার বটতলা পাকা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার নজিপুর ঘোষপাড়া গ্রামের শ্রী মানিকের ছেলে সাগর মোটরসাইকেলযোগে পাটুল খোলাবাড়ি জিরো পয়েন্ট থেকে পাটুল বাজারের দিকে যাচ্ছিলেন। পথে পাটুল বটতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত চার্জার গাড়ির সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের ফলে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন সাগর। স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বর্তমানে নিহতের মরদেহ নাটোর সদর হাসপাতাল মর্গে রয়েছে। 

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নূরে আলোম জানান, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে স্থানীয়দের সহায়তায় তাকে নাটোর সদরে প্রেরণ করে। সেখানে কর্তব্যরত চিকিৎসা একজনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নলডাঙ্গা থানা পুলিশের প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

নলডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

প্রকাশের তারিখ : ১০ জুলাই ২০২৬

featured Image

নাটোরের নলডাঙ্গায় ব্যাটারিচালিত চার্জার গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। নিহত সাগর (২০) নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার নজিপুর ঘোষপাড়া গ্রামের শ্রী মানিকের ছেলে।

এ ঘটনায় আহত ভ্যান চালক চিকিৎসাধীন রয়েছে।

শুক্রবার (১০ জুলাই ) সন্ধ্যা আনুমানিক ৭ টার দিকে নলডাঙ্গা থানাধীন পিপরুল ইউনিয়নের পাটুল বাজার বটতলা পাকা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার নজিপুর ঘোষপাড়া গ্রামের শ্রী মানিকের ছেলে সাগর মোটরসাইকেলযোগে পাটুল খোলাবাড়ি জিরো পয়েন্ট থেকে পাটুল বাজারের দিকে যাচ্ছিলেন। পথে পাটুল বটতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত চার্জার গাড়ির সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের ফলে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন সাগর। স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বর্তমানে নিহতের মরদেহ নাটোর সদর হাসপাতাল মর্গে রয়েছে। 

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নূরে আলোম জানান, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে স্থানীয়দের সহায়তায় তাকে নাটোর সদরে প্রেরণ করে। সেখানে কর্তব্যরত চিকিৎসা একজনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নলডাঙ্গা থানা পুলিশের প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

খোলা বার্তা

সম্পাদক ও প্রকাশক : মো. ছাইদুল ইসলাম (আবির)
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : মো. একরামুল হক।
✆ ০১৯২৮-৩১৩১২০
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত