মৌলভীবাজারের বড়লেখা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে ঈদগাহ্ বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান রঞ্জন দে এবং সাধারণ সম্পাদক পদে দক্ষিণভাগ নবীন চন্দ্র মেমোরিয়াল (এনসিএম) উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. সাইফুল ইসলাম নির্বাচিত হয়েছেন।
শনিবার (২৭ জুন) বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত নির্বাচনে শিক্ষকরা স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটগ্রহণ শেষে বিভিন্ন পদের ফলাফল ঘোষণা করা হয়।
সভাপতি পদে বিধান রঞ্জন দে ২১৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সিদ্দেক আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল জলিল পেয়েছেন ১২৩ ভোট।
সহ-সভাপতি (দ্বিতীয়) পদে ছোটলিখা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক অজয় চন্দ্র দাস ১৯২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী টেকাহালী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কবির আহমদ পেয়েছেন ১৪৫ ভোট।
সাধারণ সম্পাদক পদে মো. সাইফুল ইসলাম ১৮৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. জিল্লুর রহমান পেয়েছেন ১৫৪ ভোট।
এদিকে সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা ছিল সবচেয়ে বেশি। এ পদে হাজী সামছুল হক আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. আব্দুর রহমান ১৭১ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ফকির বাজার উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. বাবলু হোসেন পেয়েছেন ১৬৭ ভোট। মাত্র চার ভোটের ব্যবধানে ফলাফল নির্ধারিত হয়।
অর্থ সম্পাদক পদে গল্লাসাঙ্গন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. জাকারিয়া হোসাইন ২১২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী কাঠালতলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. এবাদুর রহমান পেয়েছেন ১২৭ ভোট।
এছাড়া সমিতির অন্যান্য পদে প্রার্থীরা সমঝোতার ভিত্তিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি ও ইটাউরী হাজী ইউনুছ মিয়া মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. এনাম উদ্দিন। প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মইনুল ইসলাম।
সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন মো. হেলাল উদ্দিন ও মো. আব্দুল হামিদ। এছাড়া পোলিং অফিসারের দায়িত্বে ছিলেন আক্তার হামিদ, মো. জাকারিয়া আহমদ, আব্দুল হামিদ ও সঞ্জয় টিকাদার।
ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত শিক্ষক নেতাদের অভিনন্দন জানাতে শিক্ষক ও শুভানুধ্যায়ীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। নবনির্বাচিত নেতারা শিক্ষকদের অধিকার, পেশাগত স্বার্থ সংরক্ষণ এবং শিক্ষা ব্যবস্থার উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২৬

আপনার মতামত লিখুন