জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জের রায়গঞ্জে ব্যতিক্রমী কর্মসূচির আয়োজন করা হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতার বাইরে পরিবেশ সুরক্ষার বার্তা ছড়িয়ে দিতে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে বিভিন্ন প্রজাতির গাছের চারা।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে উপজেলার রায়গঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় ও রায়গঞ্জ উপজেলা সদর বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এসব গাছের চারা বিতরণ করা হয়। কর্মসূচিতে নেতৃত্ব দেন রায়গঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মোকাদ্দেস হোসেন সোহান।
এ সময় শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দিয়ে বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
কর্মসূচিতে উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী ছাড়াও দুই বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ জানান, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এমন একটি কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের প্রতি আগ্রহ তৈরি এবং পরিবেশ রক্ষায় সচেতনতা বাড়ানোই তাদের মূল লক্ষ্য।

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন