ঢাকা    মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
খোলা বার্তা

রায়গঞ্জে আগুনে নিঃস্ব বিধবার পরিবারের পাশে মানবতার কল্যাণে রক্তদান সংগঠন

সিরাজগঞ্জের রায়গঞ্জে অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো বিধবা রেখা বেগমের পরিবারের পাশে দাঁড়িয়েছে ‘মানবতার কল্যাণে রক্তদান সংগঠন’। সংগঠনের পক্ষ থেকে পরিবারটির আগামী এক মাসের খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী কিনে দেওয়া হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) সংগঠনের পক্ষ থেকে প্রায় ৪ হাজার টাকার বাজারসামগ্রী ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে তুলে দেওয়া হয়। এতে রয়েছে ২৫ কেজি চাল, ৫ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, আধা কেজি রসুন, ১ লিটার ভোজ্যতেল, গরম মসলা, ২ কেজি মাছ, এক ক্রেট ডিম, ২ কেজি আটা, একটি সাবান, আধা কেজি সাবানের গুঁড়া, একটি লাউ, একটি প্যারাসুট তেলসহ আরও প্রয়োজনীয় সামগ্রী।

সংগঠনটির নির্বাহী পরিচালনা পরিষদ জানায়, অগ্নিকাণ্ডে পরিবারটি চরম সংকটে পড়েছে। বিশেষ করে ঘরবাড়ি ও প্রয়োজনীয় সামগ্রী হারানোর পর তাদের নিত্যদিনের খাবারের ব্যবস্থাও কঠিন হয়ে পড়েছে। এ বিষয়টি বিবেচনা করে তাৎক্ষণিকভাবে এক মাসের বাজার করে দেওয়া হয়েছে।

তারা আরও জানায়, মানুষের বিপদে পাশে দাঁড়ানো এবং অসহায় পরিবারের পাশে মানবিক সহায়তা পৌঁছে দেওয়া সংগঠনের অন্যতম লক্ষ্য। ভবিষ্যতেও সামর্থ্য অনুযায়ী পরিবারটির পাশে থাকার চেষ্টা করা হবে।

সহায়তা পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে সংগঠনটির প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

রায়গঞ্জে আগুনে নিঃস্ব বিধবার পরিবারের পাশে মানবতার কল্যাণে রক্তদান সংগঠন

প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সিরাজগঞ্জের রায়গঞ্জে অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো বিধবা রেখা বেগমের পরিবারের পাশে দাঁড়িয়েছে ‘মানবতার কল্যাণে রক্তদান সংগঠন’। সংগঠনের পক্ষ থেকে পরিবারটির আগামী এক মাসের খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী কিনে দেওয়া হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) সংগঠনের পক্ষ থেকে প্রায় ৪ হাজার টাকার বাজারসামগ্রী ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে তুলে দেওয়া হয়। এতে রয়েছে ২৫ কেজি চাল, ৫ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, আধা কেজি রসুন, ১ লিটার ভোজ্যতেল, গরম মসলা, ২ কেজি মাছ, এক ক্রেট ডিম, ২ কেজি আটা, একটি সাবান, আধা কেজি সাবানের গুঁড়া, একটি লাউ, একটি প্যারাসুট তেলসহ আরও প্রয়োজনীয় সামগ্রী।

সংগঠনটির নির্বাহী পরিচালনা পরিষদ জানায়, অগ্নিকাণ্ডে পরিবারটি চরম সংকটে পড়েছে। বিশেষ করে ঘরবাড়ি ও প্রয়োজনীয় সামগ্রী হারানোর পর তাদের নিত্যদিনের খাবারের ব্যবস্থাও কঠিন হয়ে পড়েছে। এ বিষয়টি বিবেচনা করে তাৎক্ষণিকভাবে এক মাসের বাজার করে দেওয়া হয়েছে।

তারা আরও জানায়, মানুষের বিপদে পাশে দাঁড়ানো এবং অসহায় পরিবারের পাশে মানবিক সহায়তা পৌঁছে দেওয়া সংগঠনের অন্যতম লক্ষ্য। ভবিষ্যতেও সামর্থ্য অনুযায়ী পরিবারটির পাশে থাকার চেষ্টা করা হবে।

সহায়তা পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে সংগঠনটির প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।

খোলা বার্তা

সম্পাদক ও প্রকাশক : মো. একরামুল হক
✆ ০১৯২৮-৩১৩১২০
প্রধান নির্বাহী : সাইদুল ইসলাম আবির।
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত