ঢাকা    শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
খোলা বার্তা

রায়গঞ্জে নদী-বিল-পুকুরে ২৮৫ কেজি পোনামাছ অবমুক্ত

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার বিভিন্ন নদী, বিল, পুকুর ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে ২৮৫ দশমিক ৭২ কেজি পোনামাছ অবমুক্ত করা হয়েছে। 

২০২৬-২০২৭ অর্থবছরে মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত উপজেলার সাতটি স্থানে পোনামাছ অবমুক্ত করা হয়। কর্মসূচির শুরুতে আশরাফুল উলুম ষোল মাইল হাফিজিয়া মাদ্রাসার পুকুরে ৪৫ কেজি পোনামাছ অবমুক্ত করা হয়। এরপর ফুলজোড় নদীতে ৫৫ কেজি, উপজেলা পরিষদ পুকুরে ৪৫ দশমিক ৭২ কেজি এবং রায়গঞ্জ পাইলট উচ্চবিদ্যালয়ের পুকুরে ২০ কেজি পোনামাছ ছাড়া হয়।

এ ছাড়া ইছামতি নদীর পাঙ্গাসী ব্রিজসংলগ্ন এলাকায় ৭০ কেজি, দুবলা গাড়ি বিলে ৩৫ কেজি এবং সলঙ্গার গাড়াদহ এলাকায় ৪৫ কেজি পোনামাছ অবমুক্ত করা হয়।

পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ-৩ আসনের জাতীয় সংসদ সদস্য মো. আয়নুল হক। এ সময় রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল খালেক পাটোয়ারী, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. শরিফুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. শামছুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আবুল কালাম আজাদ, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. রাশেদুল হাসান মিরন এবং রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান উপস্থিত ছিলেন।

রায়গঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, অভ্যন্তরীণ জলাভূমি ও প্লাবনভূমিতে মাছের উৎপাদন বাড়ানো, দেশীয় মাছের প্রজনন এবং জলজ জীববৈচিত্র্য সংরক্ষণের উদ্দেশ্যে এসব পোনামাছ অবমুক্ত করা হয়েছে।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

রায়গঞ্জে নদী-বিল-পুকুরে ২৮৫ কেজি পোনামাছ অবমুক্ত

প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার বিভিন্ন নদী, বিল, পুকুর ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে ২৮৫ দশমিক ৭২ কেজি পোনামাছ অবমুক্ত করা হয়েছে। 

২০২৬-২০২৭ অর্থবছরে মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত উপজেলার সাতটি স্থানে পোনামাছ অবমুক্ত করা হয়। কর্মসূচির শুরুতে আশরাফুল উলুম ষোল মাইল হাফিজিয়া মাদ্রাসার পুকুরে ৪৫ কেজি পোনামাছ অবমুক্ত করা হয়। এরপর ফুলজোড় নদীতে ৫৫ কেজি, উপজেলা পরিষদ পুকুরে ৪৫ দশমিক ৭২ কেজি এবং রায়গঞ্জ পাইলট উচ্চবিদ্যালয়ের পুকুরে ২০ কেজি পোনামাছ ছাড়া হয়।

এ ছাড়া ইছামতি নদীর পাঙ্গাসী ব্রিজসংলগ্ন এলাকায় ৭০ কেজি, দুবলা গাড়ি বিলে ৩৫ কেজি এবং সলঙ্গার গাড়াদহ এলাকায় ৪৫ কেজি পোনামাছ অবমুক্ত করা হয়।

পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ-৩ আসনের জাতীয় সংসদ সদস্য মো. আয়নুল হক। এ সময় রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল খালেক পাটোয়ারী, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. শরিফুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. শামছুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আবুল কালাম আজাদ, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. রাশেদুল হাসান মিরন এবং রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান উপস্থিত ছিলেন।

রায়গঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, অভ্যন্তরীণ জলাভূমি ও প্লাবনভূমিতে মাছের উৎপাদন বাড়ানো, দেশীয় মাছের প্রজনন এবং জলজ জীববৈচিত্র্য সংরক্ষণের উদ্দেশ্যে এসব পোনামাছ অবমুক্ত করা হয়েছে।

খোলা বার্তা

সম্পাদক ও প্রকাশক : মো. একরামুল হক
✆ ০১৯২৮-৩১৩১২০
প্রধান নির্বাহী : সাইদুল ইসলাম আবির।
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত