সিরাজগঞ্জে আদালতের দ্বিতীয় তলার হাজতখানা থেকে পুলিশ সদস্যদের ধাক্কা দিয়ে নিচে লাফিয়ে পালিয়ে যাওয়া আসামি আব্দুল মোমিনকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের ছাতিয়ানতলি বাজারসংলগ্ন এলাকা থেকে জেলা পুলিশের অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান।
পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের দ্বিতীয় তলার হাজতখানা থেকে তিন পুলিশ সদস্যকে ধাক্কা দিয়ে বের হয়ে যান মোমিন। পরে হাজতখানার বারান্দার গ্রিলবিহীন একটি অংশ দিয়ে নিচে লাফিয়ে পালিয়ে যান তিনি।
ঘটনার পর তাকে গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ। দুই দিন পর শনিবার ছাতিয়ানতলি বাজারসংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন