ঢাকা    রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
খোলা বার্তা

দিনাজপুরে ভূগর্ভস্থ পানির সংকট মূল্যায়নে অংশগ্রহণমূলক সভা

দিনাজপুর সদর উপজেলা পরিষদের হলরুমে ভূগর্ভস্থ পানিস্তরের মানচিত্র প্রণয়ন ও পানি সংকটাপন্ন এলাকা মূল্যায়ন বিষয়ক অংশগ্রহণমূলক গ্রামীণ মূল্যায়ন সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) দিনব্যাপী পানি সম্পদ পরিকল্পনা সংস্থার (ওয়ারপো) বাস্তবায়নে এবং সেন্টার ফর এনভায়রনমেন্টাল অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসেস (সিইজিআইএস), পাবলিক ট্রাস্ট ও পানি সম্পদ মন্ত্রণালয়ের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পানি সম্পদ পরিকল্পনা সংস্থার পরিচালক (পরিকল্পনা) ও উপসচিব নুর আলম। বিশেষ অতিথি ছিলেন সংস্থাটির মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা (প্রকৌশল) মোহাম্মদ জাহিদ হোসেন ও সহকারী প্রকল্প পরিচালক মো. সাইদুর রহমান খান।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন শরিফের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিইজিআইএসের প্রজেক্ট লিডার মো. শাকিল আহমেদ।

সভায় সিইজিআইএসের ডাটা অ্যানালিস্ট মো. পারভেজ শাওন সাইফ, সহকারী গবেষক মুকুল আলী, তাজুল ইসলাম, রিফাত হোসেন, মোজাম্মেল হক, ইমরান হোসেন ও রোকনুজ্জামানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, বাংলাদেশের উত্তর-পশ্চিম হাইড্রোলজিক্যাল অঞ্চলের ১৩টি জেলায় ভূগর্ভস্থ পানির বর্তমান অবস্থা, প্রাপ্যতা, ব্যবহার, চাহিদা ও গুণগত মান নিরূপণের লক্ষ্যে এ সমীক্ষা পরিচালিত হচ্ছে। পাশাপাশি টেকসই পানি উত্তোলনের সীমা নির্ধারণে অ্যাকুইফারভিত্তিক বিশ্লেষণ ও মানচিত্র প্রণয়ন করা হবে।

আয়োজকেরা জানান, শুষ্ক মৌসুমে অতিরিক্ত ভূগর্ভস্থ পানি উত্তোলন, অপরিকল্পিত নগরায়ণ এবং ভূগর্ভস্থ পানির পুনর্ভরণ সক্ষমতা কমে যাওয়ায় উত্তর-পশ্চিমাঞ্চলের বিভিন্ন এলাকায় পানির সংকট বাড়ছে। এ পরিস্থিতিতে স্থানীয় জনগণের অভিজ্ঞতা ও মতামতকে গুরুত্ব দিয়ে অংশগ্রহণমূলক মূল্যায়নের মাধ্যমে সংকটাপন্ন এলাকাগুলো চিহ্নিত করা হচ্ছে।

সভায় দিনাজপুর সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষক, পানি সেবা গ্রহণকারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, ইউনিয়ন পরিষদের প্রতিনিধি, নারী, নৃগোষ্ঠীর সদস্য ও গৃহিণীরা অংশ নেন। তাঁরা স্থানীয় পর্যায়ে পানির প্রাপ্যতা, ব্যবহার, সংকট ও নানা সমস্যার বিষয়ে মতামত তুলে ধরেন।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

দিনাজপুরে ভূগর্ভস্থ পানির সংকট মূল্যায়নে অংশগ্রহণমূলক সভা

প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : মো. একরামুল হক
✆ ০১৯২৮-৩১৩১২০
প্রধান নির্বাহী : সাইদুল ইসলাম আবির।
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত