ঢাকা    রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
খোলা বার্তা

সিরাজগঞ্জে তরুণ কণ্ঠশিল্পী সাগর খানের একক সংগীত সন্ধ্যা

সিরাজগঞ্জে গ্রুপ থিয়েটার সংগঠন নাট্য নিকেতনের আয়োজনে উদীয়মান তরুণ কণ্ঠশিল্পী সাগর খানের একক সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিরাজগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির অডিটরিয়ামে এ সংগীত সন্ধ্যার আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন নাট্য নিকেতনের সভাপতি দিলীপ কুমার গৌর।

অনুষ্ঠানে দেশাত্মবোধক, রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত, ভারতীয় বাংলা, আধুনিক, কাওয়ালি, হিন্দি, লোকসংগীত ও ব্যান্ডসংগীতসহ মোট ১৭টি গান পরিবেশন করেন সাগর খান। তাঁর গানে মুগ্ধ হন অডিটরিয়ামে উপস্থিত দর্শকেরা। গানের বিরতিতে নাট্য নিকেতনের নৃত্যশিল্পীরা নৃত্য পরিবেশন করেন।

সাগর খান সিরাজগঞ্জ সরকারি কলেজের দর্শন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। ছোটবেলা থেকেই তিনি সংগীতচর্চার সঙ্গে যুক্ত। তাঁর বাবা ও দাদা যাত্রাপালায় হারমোনিয়াম মাস্টার হিসেবে কাজ করতেন। তাঁদের অনুপ্রেরণায়ই সাগর খানের সংগীতজীবনের শুরু।

সংগীতের পাশাপাশি অভিনয়ের সঙ্গেও যুক্ত রয়েছেন সাগর খান। তাঁর একক সংগীত সন্ধ্যাকে ঘিরে জেলা শিল্পকলা একাডেমির অডিটরিয়াম নবীন-প্রবীণ শিল্পী ও সংগীতপ্রেমীদের মিলনমেলায় পরিণত হয়।

অনুষ্ঠানে উপস্থিত দর্শকেরা সাগর খানের কণ্ঠ ও পরিবেশনার প্রশংসা করেন। ভবিষ্যতে তাঁর সংগীতচর্চা আরও সমৃদ্ধ হবে—এমন প্রত্যাশাও ব্যক্ত করেন অনেকে।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

সিরাজগঞ্জে তরুণ কণ্ঠশিল্পী সাগর খানের একক সংগীত সন্ধ্যা

প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সিরাজগঞ্জে গ্রুপ থিয়েটার সংগঠন নাট্য নিকেতনের আয়োজনে উদীয়মান তরুণ কণ্ঠশিল্পী সাগর খানের একক সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিরাজগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির অডিটরিয়ামে এ সংগীত সন্ধ্যার আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন নাট্য নিকেতনের সভাপতি দিলীপ কুমার গৌর।

অনুষ্ঠানে দেশাত্মবোধক, রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত, ভারতীয় বাংলা, আধুনিক, কাওয়ালি, হিন্দি, লোকসংগীত ও ব্যান্ডসংগীতসহ মোট ১৭টি গান পরিবেশন করেন সাগর খান। তাঁর গানে মুগ্ধ হন অডিটরিয়ামে উপস্থিত দর্শকেরা। গানের বিরতিতে নাট্য নিকেতনের নৃত্যশিল্পীরা নৃত্য পরিবেশন করেন।

সাগর খান সিরাজগঞ্জ সরকারি কলেজের দর্শন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। ছোটবেলা থেকেই তিনি সংগীতচর্চার সঙ্গে যুক্ত। তাঁর বাবা ও দাদা যাত্রাপালায় হারমোনিয়াম মাস্টার হিসেবে কাজ করতেন। তাঁদের অনুপ্রেরণায়ই সাগর খানের সংগীতজীবনের শুরু।

সংগীতের পাশাপাশি অভিনয়ের সঙ্গেও যুক্ত রয়েছেন সাগর খান। তাঁর একক সংগীত সন্ধ্যাকে ঘিরে জেলা শিল্পকলা একাডেমির অডিটরিয়াম নবীন-প্রবীণ শিল্পী ও সংগীতপ্রেমীদের মিলনমেলায় পরিণত হয়।

অনুষ্ঠানে উপস্থিত দর্শকেরা সাগর খানের কণ্ঠ ও পরিবেশনার প্রশংসা করেন। ভবিষ্যতে তাঁর সংগীতচর্চা আরও সমৃদ্ধ হবে—এমন প্রত্যাশাও ব্যক্ত করেন অনেকে।

খোলা বার্তা

সম্পাদক ও প্রকাশক : মো. একরামুল হক
✆ ০১৯২৮-৩১৩১২০
প্রধান নির্বাহী : সাইদুল ইসলাম আবির।
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত