ঢাকা    রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
খোলা বার্তা

রায়গঞ্জে এমপি আয়নুলের গাড়িতে হামলা: ‘আসল ঘটনা’ জানতে মাঠে বিএনপির তদন্ত কমিটি

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গা) আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হকের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় গঠিত তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরে রায়গঞ্জ উপজেলা বিএনপি কার্যালয়ে প্রত্যক্ষদর্শীদের বক্তব্য গ্রহণ করা হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) জেলা বিএনপির সহসভাপতি ও তদন্ত কমিটির প্রধান নাজমুল হাসান তালুকদার রানার নেতৃত্বে কমিটির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। এরপর উপজেলা বিএনপি কার্যালয়ে হামলার সময় উপস্থিত প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে তাঁদের বক্তব্য নেন।

এ সময় তদন্ত কমিটির সদস্য জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট, দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ, সহপ্রচার সম্পাদক সাংবাদিক মো. রেজাউল করিম খান, সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সাংবাদিক এম. দুলাল উদ্দিন আহমেদ, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মো. আলামিন খান, সাধারণ সম্পাদক মো. মুরাদুজ্জামান মুরাদসহ অন্যরা উপস্থিত ছিলেন।

এর আগে গত ২৪ আগস্ট ভিপি আয়নুল হকের ওপর হামলা ও তাঁর গাড়ি ভাঙচুরের ঘটনায় সুষ্ঠু তদন্তের জন্য নয় সদস্যের তদন্ত কমিটি গঠন করে সিরাজগঞ্জ জেলা বিএনপি। কমিটির আহ্বায়ক করা হয় নাজমুল হাসান তালুকদার রানাকে এবং সদস্যসচিব করা হয় জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ভিপি শামীম খানকে।

জেলা বিএনপি সূত্রে জানা গেছে, হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের বিষয়ে লিখিত সুপারিশ দিতে বলা হয়েছে তদন্ত কমিটিকে। সাত দিনের মধ্যে জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে।

তদন্ত কমিটির সদস্যরা জানান, ঘটনার প্রকৃত কারণ ও জড়িত ব্যক্তিদের চিহ্নিত করতে প্রত্যক্ষদর্শীদের বক্তব্যসহ বিভিন্ন তথ্য সংগ্রহ করা হচ্ছে। এসব তথ্য পর্যালোচনা করে তদন্ত প্রতিবেদন তৈরি করা হবে।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

রায়গঞ্জে এমপি আয়নুলের গাড়িতে হামলা: ‘আসল ঘটনা’ জানতে মাঠে বিএনপির তদন্ত কমিটি

প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গা) আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হকের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় গঠিত তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরে রায়গঞ্জ উপজেলা বিএনপি কার্যালয়ে প্রত্যক্ষদর্শীদের বক্তব্য গ্রহণ করা হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) জেলা বিএনপির সহসভাপতি ও তদন্ত কমিটির প্রধান নাজমুল হাসান তালুকদার রানার নেতৃত্বে কমিটির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। এরপর উপজেলা বিএনপি কার্যালয়ে হামলার সময় উপস্থিত প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে তাঁদের বক্তব্য নেন।

এ সময় তদন্ত কমিটির সদস্য জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট, দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ, সহপ্রচার সম্পাদক সাংবাদিক মো. রেজাউল করিম খান, সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সাংবাদিক এম. দুলাল উদ্দিন আহমেদ, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মো. আলামিন খান, সাধারণ সম্পাদক মো. মুরাদুজ্জামান মুরাদসহ অন্যরা উপস্থিত ছিলেন।

এর আগে গত ২৪ আগস্ট ভিপি আয়নুল হকের ওপর হামলা ও তাঁর গাড়ি ভাঙচুরের ঘটনায় সুষ্ঠু তদন্তের জন্য নয় সদস্যের তদন্ত কমিটি গঠন করে সিরাজগঞ্জ জেলা বিএনপি। কমিটির আহ্বায়ক করা হয় নাজমুল হাসান তালুকদার রানাকে এবং সদস্যসচিব করা হয় জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ভিপি শামীম খানকে।

জেলা বিএনপি সূত্রে জানা গেছে, হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের বিষয়ে লিখিত সুপারিশ দিতে বলা হয়েছে তদন্ত কমিটিকে। সাত দিনের মধ্যে জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে।

তদন্ত কমিটির সদস্যরা জানান, ঘটনার প্রকৃত কারণ ও জড়িত ব্যক্তিদের চিহ্নিত করতে প্রত্যক্ষদর্শীদের বক্তব্যসহ বিভিন্ন তথ্য সংগ্রহ করা হচ্ছে। এসব তথ্য পর্যালোচনা করে তদন্ত প্রতিবেদন তৈরি করা হবে।

খোলা বার্তা

সম্পাদক ও প্রকাশক : মো. একরামুল হক
✆ ০১৯২৮-৩১৩১২০
প্রধান নির্বাহী : সাইদুল ইসলাম আবির।
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত