ঢাকা    রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
খোলা বার্তা

গণভোটের রায় বাস্তবায়ন না করলে সরকারের বৈধতা প্রশ্নবিদ্ধ হবে: মামুনুল হক

বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক বলেছেন, জনগণের ভোটে দেওয়া গণভোটের রায় উপেক্ষা করার সুযোগ নেই। রায় বাস্তবায়ন না করলে সরকারের বৈধতা নিয়েই প্রশ্ন উঠতে পারে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বগুড়ার সাতমাথার খোকন পার্কে বাংলাদেশ খেলাফত মজলিস বগুড়া জেলা শাখা আয়োজিত নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মামুনুল হক বলেন, একই দিনে একই নির্বাচন কমিশনের অধীনে সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়েছে। তাই একটি ফলাফল বৈধ আর অন্যটি অবৈধ বলার সুযোগ নেই। তিনি গণভোটের রায় বাস্তবায়ন এবং জনগণের প্রত্যাশার প্রতি সম্মান দেখাতে সরকারের প্রতি আহ্বান জানান।

তিনি আরও বলেন, দুর্বল সংশোধনের পরিবর্তে ভবিষ্যৎ প্রজন্মের জন্য কার্যকর ও স্থায়ী সংস্কার প্রয়োজন। পাশাপাশি ইসলামপন্থীদের মধ্যে বিভেদ সৃষ্টি না করে ঐক্যবদ্ধভাবে রাজনৈতিকভাবে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

সমাবেশে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

গণভোটের রায় বাস্তবায়ন না করলে সরকারের বৈধতা প্রশ্নবিদ্ধ হবে: মামুনুল হক

প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক বলেছেন, জনগণের ভোটে দেওয়া গণভোটের রায় উপেক্ষা করার সুযোগ নেই। রায় বাস্তবায়ন না করলে সরকারের বৈধতা নিয়েই প্রশ্ন উঠতে পারে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বগুড়ার সাতমাথার খোকন পার্কে বাংলাদেশ খেলাফত মজলিস বগুড়া জেলা শাখা আয়োজিত নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মামুনুল হক বলেন, একই দিনে একই নির্বাচন কমিশনের অধীনে সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়েছে। তাই একটি ফলাফল বৈধ আর অন্যটি অবৈধ বলার সুযোগ নেই। তিনি গণভোটের রায় বাস্তবায়ন এবং জনগণের প্রত্যাশার প্রতি সম্মান দেখাতে সরকারের প্রতি আহ্বান জানান।

তিনি আরও বলেন, দুর্বল সংশোধনের পরিবর্তে ভবিষ্যৎ প্রজন্মের জন্য কার্যকর ও স্থায়ী সংস্কার প্রয়োজন। পাশাপাশি ইসলামপন্থীদের মধ্যে বিভেদ সৃষ্টি না করে ঐক্যবদ্ধভাবে রাজনৈতিকভাবে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

সমাবেশে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

খোলা বার্তা

সম্পাদক ও প্রকাশক : মো. একরামুল হক
✆ ০১৯২৮-৩১৩১২০
প্রধান নির্বাহী : সাইদুল ইসলাম আবির।
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত