ঢাকা    সোমবার, ১২ অক্টোবর ২০২৬
খোলা বার্তা

রায়গঞ্জে বীর মুক্তিযোদ্ধা জালাল নগর হাটের উদ্বোধন করলেন এমপি আয়নুল হক

 সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার বাশুরিয়া বাজারে বীর মুক্তিযোদ্ধা জালাল নগর হাটের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) সকাল ১১ টায় বাজার কমিটি ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হাটটির উদ্বোধন করেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গা) আসনের সংসদ সদস্য ভিপি মো. আয়নুল হক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধানগড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম খান। সঞ্চালনা করেন রায়গঞ্জ উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ মো. সামছুল ইসলাম, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ মো. দুলাল হোসেন খান, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আব্দুল বাতেন, সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম বাবর আলী খোকন, সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা যুবদলের সভাপতি আব্দুল রাজ্জাক রানা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাদ্দেস হোসেন সোহানসহ স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসী।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ভিপি মো. আয়নুল হক হাটের উন্নয়ন, ব্যবসায়ীদের সুযোগ-সুবিধা নিশ্চিত করা এবং মাদক নিয়ন্ত্রণের ওপর গুরুত্ব দেন। তিনি মাদকের বিস্তার রোধে সামাজিক সচেতনতা বাড়ানোর পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

সোমবার, ১২ অক্টোবর ২০২৬

রায়গঞ্জে বীর মুক্তিযোদ্ধা জালাল নগর হাটের উদ্বোধন করলেন এমপি আয়নুল হক

প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬

featured Image

 সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার বাশুরিয়া বাজারে বীর মুক্তিযোদ্ধা জালাল নগর হাটের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) সকাল ১১ টায় বাজার কমিটি ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হাটটির উদ্বোধন করেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গা) আসনের সংসদ সদস্য ভিপি মো. আয়নুল হক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধানগড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম খান। সঞ্চালনা করেন রায়গঞ্জ উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ মো. সামছুল ইসলাম, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ মো. দুলাল হোসেন খান, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আব্দুল বাতেন, সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম বাবর আলী খোকন, সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা যুবদলের সভাপতি আব্দুল রাজ্জাক রানা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাদ্দেস হোসেন সোহানসহ স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসী।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ভিপি মো. আয়নুল হক হাটের উন্নয়ন, ব্যবসায়ীদের সুযোগ-সুবিধা নিশ্চিত করা এবং মাদক নিয়ন্ত্রণের ওপর গুরুত্ব দেন। তিনি মাদকের বিস্তার রোধে সামাজিক সচেতনতা বাড়ানোর পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

খোলা বার্তা

সম্পাদক ও প্রকাশক : মো. ছাইদুল ইসলাম (আবির)
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : মো. একরামুল হক।
✆ ০১৯২৮-৩১৩১২০
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত