ঢাকা    রোববার, ১১ অক্টোবর ২০২৬
খোলা বার্তা

রায়গঞ্জে ১ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে সড়ক পুনর্বাসনকাজের উদ্বোধন

সিরাজগঞ্জের রায়গঞ্জে বন্যা ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত গ্রামীণ সড়ক পুনর্বাসন প্রকল্পের আওতায় ১ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে একটি সড়কের পুনর্বাসনকাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার (১০ অক্টোবর) সকালে উপজেলার ঘুড়কা বাসস্ট্যান্ড থেকে হঠাৎপাড়া পর্যন্ত সড়কটির উদ্বোধনী ফলক উন্মোচন করেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হক।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) রায়গঞ্জ উপজেলা কার্যালয়ের বাস্তবায়নে বন্যা ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত পল্লি সড়ক অবকাঠামো পুনর্বাসন প্রকল্পের (ক্যাফড্রিপ) আওতায় কাজটি করা হচ্ছে। সড়কটির দৈর্ঘ্য ১ কিলোমিটার ৬২০ মিটার। উদ্বোধনী ফলকে দেওয়া তথ্য অনুযায়ী, প্রকল্পটির চুক্তিমূল্য ১ কোটি ৬০ লাখ ২২ হাজার ১৯৬ টাকা।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুল ইসলাম, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দুলাল হোসেন খান, সলঙ্গা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলীম সরকার, রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ ও আব্দুল কুদ্দুস মন্ডল, সলঙ্গা থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ সরকার, উপজেলা প্রকৌশলী ফজলুল হক, ঘুড়কা ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি শরিফুল ইসলাম ও সাবেক সভাপতি নাজমুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সড়কটির পুনর্বাসনকাজ শেষ হলে ঘুড়কা বাসস্ট্যান্ড থেকে হঠাৎপাড়া পর্যন্ত এলাকার মানুষের চলাচল আরও স্বাচ্ছন্দ্যপূর্ণ হবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে কৃষিপণ্য পরিবহন, স্থানীয় ব্যবসা-বাণিজ্য এবং দৈনন্দিন যাতায়াতে সুবিধা বাড়বে। বর্ষা মৌসুমে সড়কটি ব্যবহার করতে গিয়ে যে ভোগান্তির মুখে পড়তে হয়, তা-ও কমবে বলে প্রত্যাশা স্থানীয়দের।

সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, সড়কটির উন্নয়ন এলাকার গ্রামীণ যোগাযোগব্যবস্থা শক্তিশালী করার পাশাপাশি স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক ভূমিকা রাখবে।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

রোববার, ১১ অক্টোবর ২০২৬

রায়গঞ্জে ১ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে সড়ক পুনর্বাসনকাজের উদ্বোধন

প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : মো. ছাইদুল ইসলাম (আবির)
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : মো. একরামুল হক।
✆ ০১৯২৮-৩১৩১২০
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত