সিরাজগঞ্জের রায়গঞ্জ ও তাড়াশ উপজেলায় ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। প্রশিক্ষণ উদ্বোধন করে অনিয়ম না করার নির্দেশ দিয়েছেন সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. আয়নুল হক।
শনিবার (১০ অক্টোবর) সকাল ১০টায় রায়গঞ্জ উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। এতে সভাপতিত্ব করেন রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল খালেক পাটোয়ারী।
উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য মো. আয়নুল হক বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতি ফ্যামিলি কার্ড বাস্তবায়নে আপনাদের নিয়োগ দেওয়া হয়েছে। আপনারা কোনো অনিয়ম করবেন না। অনিয়ম করলে ব্যবস্থা নেওয়া হবে। সব পরিবার যেন এ কর্মসূচির আওতায় আসে, তা নিশ্চিত করুন।”
প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের প্রবেশন কর্মকর্তা পল্লব ইবনে শাইখ, তাড়াশ উপজেলা সমাজসেবা কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাফিজুল ইসলাম এবং রায়গঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ইলিয়াস হাসান শেখ।
প্রথম ধাপে রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের সুপারভাইজারসহ ১৫ জন এবং তাড়াশ উপজেলার সুপারভাইজারসহ ১৫ জন তথ্য সংগ্রহকারী অংশ নেন।
‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ প্রতিপাদ্য এবং ‘ইশতেহারের অঙ্গীকার, ফ্যামিলি কার্ড সবার’ স্লোগান সামনে রেখে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়, রায়গঞ্জের আয়োজনে ১০ ও ১১ অক্টোবর এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে।

সোমবার, ১২ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন