সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় প্রায় আট মাস ধরে সহকারী কমিশনার (ভূমি) (এসিল্যান্ড) পদ শূন্য থাকায় ভূমিসেবা কার্যক্রমে ধীরগতি দেখা দিয়েছে। নামজারি, মিসকেসসহ বিভিন্ন ভূমি-সংক্রান্ত কাজে ভোগান্তির অভিযোগ করছেন সেবাপ্রত্যাশীরা। দ্রুত এসিল্যান্ড নিয়োগের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা।
সোমবার দুপুর দেড়টার দিকে রায়গঞ্জ উপজেলা পরিষদ চত্বরে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী মো. মোকাদ্দেস হোসেন সোহানের নেতৃত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. খায়রুল ইসলাম, ব্রহ্মগাছা ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. হযরত আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মোকাদ্দেস হোসেন সোহান, যুগ্ম আহবায়ক মো. মোখলেছুর রহমান।
বক্তারা বলেন, প্রায় আট মাস ধরে এসিল্যান্ড না থাকায় ভূমি অফিসের কার্যক্রমে স্থবিরতা তৈরি হয়েছে। প্রায় ৩ থেকে ৪ হাজার নামজারি ও মিসকেসসহ বিভিন্ন আবেদন নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। এতে জমি কেনাবেচা, চিকিৎসার খরচ জোগাড়সহ জরুরি প্রয়োজনে ভূমিসেবা নিতে আসা মানুষকে দিনের পর দিন ঘুরতে হচ্ছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, এসিল্যান্ড পদ শূন্য থাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল খালেক পাটোয়ারী অতিরিক্ত দায়িত্ব হিসেবে ভূমি অফিসের কার্যক্রম পরিচালনা করছেন। একই সঙ্গে উপজেলা প্রশাসন ও অন্যান্য সরকারি দায়িত্ব পালন করতে হওয়ায় ভূমিসেবা কার্যক্রমে চাপ তৈরি হয়েছে।
মানববন্ধনে বক্তারা দ্রুত এসিল্যান্ড নিয়োগের পাশাপাশি আটকে থাকা নামজারি ও মিসকেস নিষ্পত্তির দাবি জানান। এ বিষয়ে জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন তাঁরা।
দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন মানববন্ধনে অংশ নেওয়া ব্যক্তিরা।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন