ঢাকা    মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
খোলা বার্তা

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এমপি ভিপি আয়নুল হকের শুভেচ্ছা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ভিপি মো. আয়নুল হক দলটির সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় ভিপি মো. আয়নুল হক বলেন, বিএনপি দেশের গণতন্ত্র, মানুষের ভোটাধিকার, আইনের শাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত এ দল দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার সঙ্গে সম্পৃক্ত হয়ে রাজনীতি করে আসছে।

তিনি বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী শুধু দলের নেতাকর্মীদের জন্য নয়, এটি দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রত্যয়ের দিন। দলের প্রতিষ্ঠাবার্ষিকীর চেতনায় উজ্জীবিত হয়ে দেশের মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

এ সময় তিনি বিএনপির চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীসহ দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

পাশাপাশি সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সর্বস্তরের জনগণ ও বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানান ভিপি মো. আয়নুল হক।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এমপি ভিপি আয়নুল হকের শুভেচ্ছা

প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

featured Image

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ভিপি মো. আয়নুল হক দলটির সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় ভিপি মো. আয়নুল হক বলেন, বিএনপি দেশের গণতন্ত্র, মানুষের ভোটাধিকার, আইনের শাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত এ দল দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার সঙ্গে সম্পৃক্ত হয়ে রাজনীতি করে আসছে।

তিনি বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী শুধু দলের নেতাকর্মীদের জন্য নয়, এটি দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রত্যয়ের দিন। দলের প্রতিষ্ঠাবার্ষিকীর চেতনায় উজ্জীবিত হয়ে দেশের মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

এ সময় তিনি বিএনপির চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীসহ দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

পাশাপাশি সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সর্বস্তরের জনগণ ও বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানান ভিপি মো. আয়নুল হক।

খোলা বার্তা

সম্পাদক ও প্রকাশক : মো. একরামুল হক
✆ ০১৯২৮-৩১৩১২০
প্রধান নির্বাহী : সাইদুল ইসলাম আবির।
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত