ঢাকা    মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
খোলা বার্তা

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে অঙ্গীকার, ভদ্রঘাটবাসীর পাশে থাকতে চান মির্জা সামাদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়নবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন ভদ্রঘাট ইউনিয়ন বিএনপির সভাপতি এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ভদ্রঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মির্জা সামাদ।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৭৮ সালের এই দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়া শুভেচ্ছা বার্তায় মির্জা সামাদ বলেন, বিএনপির আদর্শ ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নীতি ও আদর্শকে বুকে ধারণ করে তিনি দীর্ঘদিন ধরে দলের সঙ্গে কাজ করে আসছেন। দলীয় আদর্শকে ধারণ করে জনগণের পাশে থেকে কাজ করাই তার লক্ষ্য।

তিনি বলেন, আসন্ন ভদ্রঘাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হতে পারলে ইউনিয়নবাসীর সুখ-দুঃখের সাথী হয়ে কাজ করতে চান। ইউনিয়নের মানুষের প্রয়োজন ও কল্যাণে সবসময় পাশে থাকার পাশাপাশি এলাকার উন্নয়ন ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় আন্তরিকভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

মির্জা সামাদ ভদ্রঘাট ইউনিয়ন তথা কামারখন্দবাসীর সুস্বাস্থ্য, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানান।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে অঙ্গীকার, ভদ্রঘাটবাসীর পাশে থাকতে চান মির্জা সামাদ

প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

featured Image

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়নবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন ভদ্রঘাট ইউনিয়ন বিএনপির সভাপতি এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ভদ্রঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মির্জা সামাদ।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৭৮ সালের এই দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়া শুভেচ্ছা বার্তায় মির্জা সামাদ বলেন, বিএনপির আদর্শ ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নীতি ও আদর্শকে বুকে ধারণ করে তিনি দীর্ঘদিন ধরে দলের সঙ্গে কাজ করে আসছেন। দলীয় আদর্শকে ধারণ করে জনগণের পাশে থেকে কাজ করাই তার লক্ষ্য।

তিনি বলেন, আসন্ন ভদ্রঘাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হতে পারলে ইউনিয়নবাসীর সুখ-দুঃখের সাথী হয়ে কাজ করতে চান। ইউনিয়নের মানুষের প্রয়োজন ও কল্যাণে সবসময় পাশে থাকার পাশাপাশি এলাকার উন্নয়ন ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় আন্তরিকভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

মির্জা সামাদ ভদ্রঘাট ইউনিয়ন তথা কামারখন্দবাসীর সুস্বাস্থ্য, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানান।

খোলা বার্তা

সম্পাদক ও প্রকাশক : মো. একরামুল হক
✆ ০১৯২৮-৩১৩১২০
প্রধান নির্বাহী : সাইদুল ইসলাম আবির।
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত