ঢাকা    মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
খোলা বার্তা

সিরাজগঞ্জে ট্রাক থেকে ৪ কোটি টাকার হেরোইন উদ্ধার, গ্রেপ্তার ২

সিরাজগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৪ কেজি ৩৩০ গ্রাম হেরোইন ও ৫৮ পিস নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মাদক বহনের অভিযোগে ট্রাকচালকসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) সিরাজগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু এসব তথ্য জানান।

পুলিশ সুপার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশের একটি দল সোমবার দিবাগত রাত ১২টা ৫৫ মিনিটে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার যমুনা সেতু পশ্চিম টোল প্লাজার সামনে ঢাকাগামী লেনে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে। এ সময় ঢাকাগামী একটি ট্রাক থামিয়ে তল্লাশি চালানো হয়।

তল্লাশির একপর্যায়ে ট্রাকে বিশেষভাবে লুকিয়ে রাখা অবস্থায় ৪ কেজি ৩৩০ গ্রাম হেরোইন ও ৫৮ পিস নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়। এ ঘটনায় ট্রাকচালক মো. আবু বক্কর (৪৪) ও তাঁর সহযোগী মো. মোহান আলীকে (৩১) গ্রেপ্তার করা হয়।

পুলিশ সুপার জানান, উদ্ধার করা হেরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ কোটি টাকা।

পুলিশ জানায়, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। গ্রেপ্তার আবু বক্করের বিরুদ্ধে এর আগেও ঢাকা মেট্রোপলিটন পুলিশের দারুস সালাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে।

পুলিশ আরও জানায়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে ধারাবাহিক অভিযান অব্যাহত রয়েছে। মাদকবিরোধী অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

সিরাজগঞ্জে ট্রাক থেকে ৪ কোটি টাকার হেরোইন উদ্ধার, গ্রেপ্তার ২

প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

featured Image

সিরাজগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৪ কেজি ৩৩০ গ্রাম হেরোইন ও ৫৮ পিস নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মাদক বহনের অভিযোগে ট্রাকচালকসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) সিরাজগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু এসব তথ্য জানান।

পুলিশ সুপার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশের একটি দল সোমবার দিবাগত রাত ১২টা ৫৫ মিনিটে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার যমুনা সেতু পশ্চিম টোল প্লাজার সামনে ঢাকাগামী লেনে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে। এ সময় ঢাকাগামী একটি ট্রাক থামিয়ে তল্লাশি চালানো হয়।

তল্লাশির একপর্যায়ে ট্রাকে বিশেষভাবে লুকিয়ে রাখা অবস্থায় ৪ কেজি ৩৩০ গ্রাম হেরোইন ও ৫৮ পিস নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়। এ ঘটনায় ট্রাকচালক মো. আবু বক্কর (৪৪) ও তাঁর সহযোগী মো. মোহান আলীকে (৩১) গ্রেপ্তার করা হয়।

পুলিশ সুপার জানান, উদ্ধার করা হেরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ কোটি টাকা।

পুলিশ জানায়, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। গ্রেপ্তার আবু বক্করের বিরুদ্ধে এর আগেও ঢাকা মেট্রোপলিটন পুলিশের দারুস সালাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে।

পুলিশ আরও জানায়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে ধারাবাহিক অভিযান অব্যাহত রয়েছে। মাদকবিরোধী অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে।

খোলা বার্তা

সম্পাদক ও প্রকাশক : মো. একরামুল হক
✆ ০১৯২৮-৩১৩১২০
প্রধান নির্বাহী : সাইদুল ইসলাম আবির।
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত