ঢাকা    সোমবার, ২৪ আগস্ট ২০২৬
খোলা বার্তা

গ্রামীণ স্বাস্থ্যসেবা ঢেলে সাজাতে আসছে হেলথ হাব: স্বাস্থ্যমন্ত্রী

প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসাসেবা নিশ্চিত করতে তৃণমূলের স্বাস্থ্যকাঠামো ঢেলে সাজানো হচ্ছে। প্রতিটি ইউনিয়নে ‘হেলথ হাব’ এবং প্রতি তিনটি ওয়ার্ডে একটি করে ‘হেলথ ওয়েলবিং সেন্টার’ চালুর পরিকল্পনা নিয়েছে সরকার। রোববার বিকালে জয়পুরহাট জেনারেল হাসপাতাল পরিদর্শনে গিয়ে এ কথা জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন।

​মন্ত্রী জানান, হেলথ হাবে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবা এক ছাতার নিচে মিলবে। সেখানে চিকিৎসক পদায়ন করা হবে। এছাড়া স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে রক্তচাপ, ডায়াবেটিস পরীক্ষা এবং স্তন ও জরায়ু ক্যান্সার প্রাথমিক পর্যায়ে শনাক্তের কাজ করবেন।

​চিকিৎসা সুবিধার সম্প্রসারণ নিয়ে তিনি বলেন, উপজেলা হাসপাতালের শয্যা ১৫১টিতে উন্নীত করা হচ্ছে এবং চালু হচ্ছে ডায়ালাইসিস সেবা। জেলা হাসপাতালে ১০টি এবং ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার হাসপাতালে ৫০টি করে ডায়ালাইসিস মেশিন বসানো হচ্ছে।

​মেডিকেল কলেজের শিক্ষক সংকট ও আইসিইউ প্রসঙ্গে মন্ত্রী বলেন, দ্রুত শিক্ষক নিয়োগ ও প্রশিক্ষণ দিয়ে বন্ধ থাকা আইসিইউ ও নতুন মেডিকেল কলেজ চালু করা হবে। সেবার মান বাড়লেও কর্তব্যে অবহেলা বরদাশত করা হবে না বলে তিনি সতর্ক করেন। আগামী দুই-তিন বছরের মধ্যে এসব পরিকল্পনা বাস্তবায়িত হবে বলে জানান তিনি।

​হাসপাতাল পরিদর্শনকালে জেলা প্রশাসক আল মামুন মিয়া, সিভিল সার্জন ডা. আল মামুন, জয়পুরহাট ৪০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রাশেদ মোবারক জুয়েলসহ স্থানীয় স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা ও চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

সোমবার, ২৪ আগস্ট ২০২৬

গ্রামীণ স্বাস্থ্যসেবা ঢেলে সাজাতে আসছে হেলথ হাব: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬

featured Image

প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসাসেবা নিশ্চিত করতে তৃণমূলের স্বাস্থ্যকাঠামো ঢেলে সাজানো হচ্ছে। প্রতিটি ইউনিয়নে ‘হেলথ হাব’ এবং প্রতি তিনটি ওয়ার্ডে একটি করে ‘হেলথ ওয়েলবিং সেন্টার’ চালুর পরিকল্পনা নিয়েছে সরকার। রোববার বিকালে জয়পুরহাট জেনারেল হাসপাতাল পরিদর্শনে গিয়ে এ কথা জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন।

​মন্ত্রী জানান, হেলথ হাবে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবা এক ছাতার নিচে মিলবে। সেখানে চিকিৎসক পদায়ন করা হবে। এছাড়া স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে রক্তচাপ, ডায়াবেটিস পরীক্ষা এবং স্তন ও জরায়ু ক্যান্সার প্রাথমিক পর্যায়ে শনাক্তের কাজ করবেন।

​চিকিৎসা সুবিধার সম্প্রসারণ নিয়ে তিনি বলেন, উপজেলা হাসপাতালের শয্যা ১৫১টিতে উন্নীত করা হচ্ছে এবং চালু হচ্ছে ডায়ালাইসিস সেবা। জেলা হাসপাতালে ১০টি এবং ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার হাসপাতালে ৫০টি করে ডায়ালাইসিস মেশিন বসানো হচ্ছে।

​মেডিকেল কলেজের শিক্ষক সংকট ও আইসিইউ প্রসঙ্গে মন্ত্রী বলেন, দ্রুত শিক্ষক নিয়োগ ও প্রশিক্ষণ দিয়ে বন্ধ থাকা আইসিইউ ও নতুন মেডিকেল কলেজ চালু করা হবে। সেবার মান বাড়লেও কর্তব্যে অবহেলা বরদাশত করা হবে না বলে তিনি সতর্ক করেন। আগামী দুই-তিন বছরের মধ্যে এসব পরিকল্পনা বাস্তবায়িত হবে বলে জানান তিনি।

​হাসপাতাল পরিদর্শনকালে জেলা প্রশাসক আল মামুন মিয়া, সিভিল সার্জন ডা. আল মামুন, জয়পুরহাট ৪০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রাশেদ মোবারক জুয়েলসহ স্থানীয় স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা ও চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

খোলা বার্তা

সম্পাদক ও প্রকাশক : মো. একরামুল হক
✆ ০১৯২৮-৩১৩১২০
প্রধান নির্বাহী : সাইদুল ইসলাম আবির।
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত