ঢাকা    সোমবার, ২৪ আগস্ট ২০২৬
খোলা বার্তা

দিনাজপুরে হোটেল শ্রমিক দলের নির্বাচনে জাহাঙ্গীর সভাপতি, বেলাল সম্পাদক

দিনাজপুর জেলা জাতীয়তাবাদী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট শ্রমিক দলের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে মো. জাহাঙ্গীর আলম এবং সাধারণ সম্পাদক পদে মো. বেলাল আনসারি নির্বাচিত হয়েছেন।

শনিবার (২২ আগস্ট) সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত দিনাজপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ৯৪৮ ভোটারের মধ্যে ৬২৩ জন ভোটাধিকার প্রয়োগ করেন। ১০টি পদের বিপরীতে ২৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

সভাপতি পদে আনারস প্রতীকে মো. জাহাঙ্গীর আলম ৩১৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুর রহমান ছাতা প্রতীকে পান ১৬০ ভোট। সাধারণ সম্পাদক পদে শাপলা প্রতীকে মো. বেলাল আনসারি ২২৪ ভোট পেয়ে বিজয়ী হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. রাজু ইসলাম তালা প্রতীকে পান ১৫৯ ভোট।

এছাড়া সিনিয়র সহসভাপতি পদে মো. রিপন সরকার (৩১৯), সহ-সাধারণ সম্পাদক পদে মো. জাহাঙ্গীর (৩৩৪), অর্থ সম্পাদক পদে মো. সুলতান (৩২৪), সাংগঠনিক সম্পাদক পদে বাদল কুমার রায় (৩৮৫) এবং প্রচার সম্পাদক পদে মো. আনারুল (২৫৬) ভোট পেয়ে নির্বাচিত হন।

অন্যদিকে সহসভাপতি পদে মো. আব্দুস সালাম, দপ্তর সম্পাদক পদে মো. আইয়ুব আলী এবং ক্রীড়া সম্পাদক পদে মোছাম্মৎ শাহানাজ বেগম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন জেলা জাতীয়তাবাদী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট শ্রমিক দলের প্রধান উপদেষ্টা ও জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো. মোকাররম হোসেন।

নির্বাচন কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন মো. আব্দুল মজিদ সরকার। তাঁকে সহযোগিতা করেন দিনাজপুর নির্মাণ মিস্ত্রি শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. নুরুল ইসলাম নুরুসহ শ্রমিক নেতারা।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

সোমবার, ২৪ আগস্ট ২০২৬

দিনাজপুরে হোটেল শ্রমিক দলের নির্বাচনে জাহাঙ্গীর সভাপতি, বেলাল সম্পাদক

প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬

featured Image

দিনাজপুর জেলা জাতীয়তাবাদী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট শ্রমিক দলের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে মো. জাহাঙ্গীর আলম এবং সাধারণ সম্পাদক পদে মো. বেলাল আনসারি নির্বাচিত হয়েছেন।

শনিবার (২২ আগস্ট) সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত দিনাজপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ৯৪৮ ভোটারের মধ্যে ৬২৩ জন ভোটাধিকার প্রয়োগ করেন। ১০টি পদের বিপরীতে ২৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

সভাপতি পদে আনারস প্রতীকে মো. জাহাঙ্গীর আলম ৩১৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুর রহমান ছাতা প্রতীকে পান ১৬০ ভোট। সাধারণ সম্পাদক পদে শাপলা প্রতীকে মো. বেলাল আনসারি ২২৪ ভোট পেয়ে বিজয়ী হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. রাজু ইসলাম তালা প্রতীকে পান ১৫৯ ভোট।

এছাড়া সিনিয়র সহসভাপতি পদে মো. রিপন সরকার (৩১৯), সহ-সাধারণ সম্পাদক পদে মো. জাহাঙ্গীর (৩৩৪), অর্থ সম্পাদক পদে মো. সুলতান (৩২৪), সাংগঠনিক সম্পাদক পদে বাদল কুমার রায় (৩৮৫) এবং প্রচার সম্পাদক পদে মো. আনারুল (২৫৬) ভোট পেয়ে নির্বাচিত হন।

অন্যদিকে সহসভাপতি পদে মো. আব্দুস সালাম, দপ্তর সম্পাদক পদে মো. আইয়ুব আলী এবং ক্রীড়া সম্পাদক পদে মোছাম্মৎ শাহানাজ বেগম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন জেলা জাতীয়তাবাদী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট শ্রমিক দলের প্রধান উপদেষ্টা ও জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো. মোকাররম হোসেন।

নির্বাচন কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন মো. আব্দুল মজিদ সরকার। তাঁকে সহযোগিতা করেন দিনাজপুর নির্মাণ মিস্ত্রি শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. নুরুল ইসলাম নুরুসহ শ্রমিক নেতারা।

খোলা বার্তা

সম্পাদক ও প্রকাশক : মো. একরামুল হক
✆ ০১৯২৮-৩১৩১২০
প্রধান নির্বাহী : সাইদুল ইসলাম আবির।
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত