ঢাকা    সোমবার, ২৪ আগস্ট ২০২৬
খোলা বার্তা

দিনাজপুরে ৩০ প্রয়াত পরিবহন শ্রমিকের পরিবারকে ১৫ লাখ টাকা অনুদান প্রদান

 দিনাজপুর জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং রাজঃ-১১৬৭-এর প্রয়াত ৩০ শ্রমিকের পরিবারের মাঝে এককালীন আর্থিক সহায়তা হিসেবে মোট ১৫ লাখ টাকা অনুদান বিতরণ করা হয়েছে। প্রতিটি পরিবারকে ৫০ হাজার টাকা করে দেওয়া হয়।

রোববার ২৩ আগস্ট-২০২৬ দিনাজপুর শহরের সুইহারীস্থ জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে প্রয়াত শ্রমিকদের পরিবারের সদস্যদের হাতে এ অর্থ তুলে দেওয়া হয়।

 সংগঠনের যুগ্ম আহ্বায়ক সৈয়দ শওকত আলী তোতা এ আর্থিক সহায়তা প্রদান করেন।

এ সময় সৈয়দ শওকত আলী তোতা বলেন, প্রয়াত শ্রমিকদের পরিবারের পাশে দাঁড়ানো সংগঠনের দায়িত্ব ও মানবিক কর্তব্য। শ্রমিকরা কর্মজীবনে পরিবহন ব্যবস্থা সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। কিন্তু অনেক ক্ষেত্রেই তারা তাদের শ্রমের ন্যায্য মূল্য ও প্রাপ্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হন।

তিনি বলেন, শ্রমিকদের রুটি-রুজি ও ন্যায্য পাওনার বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। শ্রমিকদের ন্যায্য মজুরি ও অধিকার নিশ্চিত করা জরুরি। প্রয়াত শ্রমিকদের পরিবারের জন্য এ ধরনের এককালীন আর্থিক সহযোগিতা সংগঠনের একটি চলমান কার্যক্রম বলেও উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আহবায়ক কমিটির অর্থ সচিব মামুনুর রশিদ, দপ্তর সম্পাদক রাশেদুজ্জামান বিপ্লব, সদস্য আফজাল হোসেন, মোঃ স্বাধীন, শ্রী উদয় চক্রবর্তী, মোঃ মজিবুর রহমান মজিব, মো. হালিম বাবু ও সৈয়দ খালিদ। এছাড়াও ইউনিয়নের সাবেক নেতৃবৃন্দ ও সাধারণ শ্রমিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, শ্রমিকদের কল্যাণ ও প্রয়াত শ্রমিকদের পরিবারের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এ সময় সহায়তা পাওয়া পরিবারের সদস্যরা সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

সোমবার, ২৪ আগস্ট ২০২৬

দিনাজপুরে ৩০ প্রয়াত পরিবহন শ্রমিকের পরিবারকে ১৫ লাখ টাকা অনুদান প্রদান

প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : মো. একরামুল হক
✆ ০১৯২৮-৩১৩১২০
প্রধান নির্বাহী : সাইদুল ইসলাম আবির।
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত