সিরাজগঞ্জ সরকারি কলেজের আয়োজনে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) সকাল ১১টায় সিরাজগঞ্জ সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে কলেজের ১৮টি বিভাগের অংশগ্রহণে বর্ণাঢ্য এ টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভাইস প্রেসিডেন্ট ভিপি অমর কৃষ্ণ দাস,সিরাজগঞ্জ সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. হুমায়ুন খালিদ,শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর ফেরদৌসী আরা, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড.মো.আতিয়ার রহমান।
প্রধান অতিথির বক্তব্যে সাইদুর রহমান বাচ্চু বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একটি সুস্থ ও সুন্দর সমাজ গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই। লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণ করতে হবে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব, পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্যবোধ গড়ে তুলবে। সিরাজগঞ্জ সরকারি কলেজে এমন সুন্দর আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে এটাই আমাদের প্রত্যাশা।
বিশেষ অতিথির বক্তব্যে ভিপি অমর কৃষ্ণ দাস বলেন,শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি তাদের সুস্থ বিনোদন ও ক্রীড়া চর্চার সুযোগ সৃষ্টি করা অত্যন্ত জরুরি। ফুটবল শুধু একটি খেলা নয় এটি দলগত ঐক্য,শৃঙ্খলা ও নেতৃত্বের শিক্ষা দেয়। আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ব ও সৌহার্দ্য আরও বৃদ্ধি পাবে। আমি এই সুন্দর আয়োজনের সফলতা কামনা করছি।
এসময় প্রফেসর মো.মহিদুল হাসান বলেন, সিরাজগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে লেখাপড়ার পাশাপাশি সাংস্কৃতিক ও ক্রীড়া কার্যক্রমকে গুরুত্ব দেওয়া হচ্ছে। আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট শিক্ষার্থীদের প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনার পাশাপাশি তাদের মধ্যে সুস্থ প্রতিযোগিতার মনোভাব তৈরি করবে। ভবিষ্যতে এ ধরনের আয়োজন আরও বৃহৎ পরিসরে করার প্রত্যাশা রয়েছে।
উল্লেখ্য: উদ্বোধনী টুর্নামেন্টের খেলা অংশ গ্রহণ করেন রাষ্ট বিজ্ঞান ও গনিত বিভাগ। এই খেলায় রাষ্ট্র বিজ্ঞানকে ০১ গোলে হারিয়ে শুভ সূচনা করে গণিত বিভাগ। খেলা পরিচালনা করেন মো.আবু হানিফ।

মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন