সিরাজগঞ্জে পুকুরের পানিতে ডুবে মো. আবেদ (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার রাতে সিরাজগঞ্জ ইসলামিয়া সরকারি কলেজ মাঠের পাশে একটি পুকুর থেকে তাঁর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা।
নিহত আবেদ সিরাজগঞ্জ পৌর এলাকার হোসেনপুর মহল্লার ফজলুল হকের ছেলে। শুক্রবার দুপুরে সিরাজগঞ্জ পৌর মালশাপাড়া কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার শরিফুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে ইসলামিয়া সরকারি কলেজ মাঠের পাশে পুকুরে এক যুবক ডুবে যাওয়ার খবর আসে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। পরে রাত সোয়া ৯টার দিকে পুকুর থেকে মো. আবেদের মরদেহ উদ্ধার করা হয়।
পরিবারের বরাত দিয়ে তিনি জানান, আবেদ মানসিক ভারসাম্যহীন ছিলেন। এ কারণে পুকুরের পানিতে তলিয়ে যাওয়ার পর তিনি আর ওপরে উঠতে পারেননি।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন