ঢাকা    বুধবার, ০৭ অক্টোবর ২০২৬
খোলা বার্তা

সুশাসন ও উন্নয়নে ঐক্যবদ্ধতার বার্তা রাঙ্গুনিয়ার ইউএনও’র

নবাগত ইউএনওকে বরণ করে নিচ্ছে প্রেসক্লাবের নেতৃবৃন্দ

নবনিযুক্ত রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ নাজমুল হাসানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাঙ্গুনিয়া প্রেসক্লাবের নেতৃবৃন্দ।২ডিসেম্বর মঙ্গলবার উপজেলা পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে রাঙ্গুনিয়া প্রেসক্লাবের নেতারা নতুন ইউএনওকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে তাঁর দায়িত্ব পালনকে সফল করার জন্য সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) দেবব্রত দাশ, প্রেসক্লাব সভাপতি আজিজুল ইসলাম, সাবেক সভাপতি অনিরুদ্ধ অপু, সিনিয়র সহ-সভাপতি রাহাত মামুন, সাধারণ সম্পাদক মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নেজাম উদ্দিন, অর্থ সম্পাদক কামরুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আজিম উদ্দিন লাভলু ও ওসমান গনিসহ প্রেসক্লাবের আরও সদস্যরা।

মতবিনিময়কালে ইউএনও নাজমুল হাসান বলেন,

“সাংবাদিকরা হলো জাতির বিবেক। প্রশাসনের কাজকে জনগণের সামনে তুলে ধরতে এবং সমাজের সমস্যাগুলো চিহ্নিত করতে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।”

তিনি জানান, দায়িত্ব গ্রহণের পরপরই মাঠ প্রশাসনের বর্তমান দুটি বড় চ্যালেঞ্জকে গুরুত্ব দিয়ে কাজ শুরু করেছেন।

প্রথম চ্যালেঞ্জ: নির্বাচন 

তিনি বলেন,

“আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একটি বড় চ্যালেঞ্জ। ভোটারদের নিরাপত্তা, ভোটাধিকার ও ভোটাধান নিশ্চিত করে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনই এখন আমাদের প্রধান লক্ষ্য।”

নির্বাচনী পরিবেশ সুস্থ রাখতে প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা নিয়মিত সমন্বয় সভা করছেন বলেও তিনি উল্লেখ করেন।

দ্বিতীয় চ্যালেঞ্জ: আইনশৃঙ্খলা ও সামাজিক সহাবস্থান

ইউএনও আরও বলেন,

“শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, গুজব প্রতিরোধ, সামাজিক সম্প্রীতি রক্ষা এবং বিভিন্ন পক্ষের সাথে সুসম্পর্ক বজায় রেখে প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করাই আরেকটি বড় চ্যালেঞ্জ।”

তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভ্রান্ত তথ্য ছড়ানো রোধে সাংবাদিকদের ভূমিকারও প্রশংসা করেন।

সুশাসন, উন্নয়ন ও সমন্বিত প্রচেষ্টার আহ্বান

ইউএনও নাজমুল হাসান আরও বলেন,

“রাঙ্গুনিয়ার সার্বিক উন্নয়ন, দাপ্তরিক কার্যক্রমে স্বচ্ছতা, সেবাপ্রার্থীদের দ্রুত সেবা প্রদান এবং দুর্নীতিমুক্ত প্রশাসন গড়তে সবাইকে একসাথে কাজ করতে হবে।”

তিনি সাংবাদিকদের গঠনমূলক সমালোচনা, নিরপেক্ষ সংবাদ পরিবেশন ও সমাজের সমস্যা তুলে ধরার জন্য আরও সক্রিয় ভূমিকা কামনা করেন। অন্যদিকে উপস্থিত সাংবাদিক নেতারা ইউএনওকে আশ্বস্ত করেন যে প্রেসক্লাব সবসময় জনস্বার্থ, উন্নয়ন ও প্রশাসনিক সহযোগিতায় দায়িত্বশীল ভূমিকা পালন করবে।

সাক্ষাৎ শেষে ইউএনও প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে রাঙ্গুনিয়ার সামগ্রিক উন্নয়ন পরিকল্পনা, ভবিষ্যৎ চ্যালেঞ্জ, জনসেবা কার্যক্রম ও বিভিন্ন দাপ্তরিক বিষয় নিয়ে আলোচনা করেন।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

সুশাসন ও উন্নয়নে ঐক্যবদ্ধতার বার্তা রাঙ্গুনিয়ার ইউএনও’র

প্রকাশের তারিখ : ০৩ ডিসেম্বর ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক : মো. ছাইদুল ইসলাম (আবির)
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : মো. একরামুল হক।
✆ ০১৯২৮-৩১৩১২০
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত