ঢাকা    বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
খোলা বার্তা

হিলিতে ৬০ হাজার টাকার ভারতীয় পণ্য জব্দ



হিলিতে ৬০ হাজার টাকার ভারতীয় পণ্য জব্দ
হিলিতে ৬০ হাজার টাকার ভারতীয় পণ্য জব্দ

জয়পুরহাটের হিলি সীমান্ত এলাকায় ৫৯ হাজার ৯০০ টাকা মূল্যের ভারতীয় অবৈধ শাড়ি, কম্বল ও প্রসাধনসামগ্রী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

গত মঙ্গলবার (২৭ অক্টোবর) জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি)-এর হিলি সিপি বিওপি এসব মালামাল জব্দ করে।

জব্দ করা মালামালের মধ্যে রয়েছে ভারতীয় শাড়ি ছয়টি, কম্বল একটি, ট্রেসমি শ্যাম্পু একটি, ক্যাশ কিং শ্যাম্পু তিনটি, সানসিল্ক শ্যাম্পু একটি, ফিয়ামা শাওয়ার জেল একটি, ক্লিন অ্যান্ড ক্লিয়ার ফেসওয়াশ দুটি, পন্ডস ফেসওয়াশ ৩৬টি, ব্রোপ্লাস সাবান ১৬টি এবং ডাবর রেড টুথপেস্ট ১১টি।

বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী, জব্দ করা এসব মালামালের সর্বমোট সিজার মূল্য ৫৯ হাজার ৯০০ টাকা।

বিষয়টি নিশ্চিত করে ২৮ অক্টোবর জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬


হিলিতে ৬০ হাজার টাকার ভারতীয় পণ্য জব্দ

প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬

featured Image

জয়পুরহাটের হিলি সীমান্ত এলাকায় ৫৯ হাজার ৯০০ টাকা মূল্যের ভারতীয় অবৈধ শাড়ি, কম্বল ও প্রসাধনসামগ্রী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

গত মঙ্গলবার (২৭ অক্টোবর) জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি)-এর হিলি সিপি বিওপি এসব মালামাল জব্দ করে।

জব্দ করা মালামালের মধ্যে রয়েছে ভারতীয় শাড়ি ছয়টি, কম্বল একটি, ট্রেসমি শ্যাম্পু একটি, ক্যাশ কিং শ্যাম্পু তিনটি, সানসিল্ক শ্যাম্পু একটি, ফিয়ামা শাওয়ার জেল একটি, ক্লিন অ্যান্ড ক্লিয়ার ফেসওয়াশ দুটি, পন্ডস ফেসওয়াশ ৩৬টি, ব্রোপ্লাস সাবান ১৬টি এবং ডাবর রেড টুথপেস্ট ১১টি।

বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী, জব্দ করা এসব মালামালের সর্বমোট সিজার মূল্য ৫৯ হাজার ৯০০ টাকা।

বিষয়টি নিশ্চিত করে ২৮ অক্টোবর জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।


খোলা বার্তা

সম্পাদক ও প্রকাশক : মো. ছাইদুল ইসলাম (আবির)
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : মো. একরামুল হক।
✆ ০১৯২৮-৩১৩১২০
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত