ঢাকা    বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
খোলা বার্তা

উত্তরায় ৭ তলা আবাসিক ভবনে আগুন, নিহত ৩

উত্তরায় ৭ তলা আবাসিক ভবনে আগুন, নিহত ৩

রাজধানীর উত্তরায় ১১ নং সেক্টরের ৭ তলা আবাসিক ভবনের ২য় তলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় তিনজন নিহত হয়েছেন।  

শুক্রবার (১৬ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের সদর দফতরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, সকাল ৭টা ৫০ মিনিটে উত্তরার ১১ নং সেক্টরের ১৮ নম্বর রোডের একটি ৭ তলা ভবনের ২য় তলায় বাসাবাড়িতে আগুন লাগার ঘটনা ঘটে। ৭টা ৫৪ মিনিটে খবর পেয়ে সকাল ৭টা ৫৮ মিনিটে ফায়ার সার্ভিসের ঘটনাস্থলে পৌঁছায়।

আগুনের ঘটনায় উত্তরা ফায়ার স্টেশনের ২টি ইউনিট কাজ করেছে জানিয়ে তিনি আরও বলেন, সকাল ৮টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং সকাল ১০টায় পুরোপুরি নির্বাপণ করা হয়।

তালহা বিন জসিম বলেন, এ ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ১৩ জনকে উদ্ধার করে কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

উত্তরায় ৭ তলা আবাসিক ভবনে আগুন, নিহত ৩

প্রকাশের তারিখ : ১৬ জানুয়ারি ২০২৬

featured Image

রাজধানীর উত্তরায় ১১ নং সেক্টরের ৭ তলা আবাসিক ভবনের ২য় তলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় তিনজন নিহত হয়েছেন।  

শুক্রবার (১৬ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের সদর দফতরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, সকাল ৭টা ৫০ মিনিটে উত্তরার ১১ নং সেক্টরের ১৮ নম্বর রোডের একটি ৭ তলা ভবনের ২য় তলায় বাসাবাড়িতে আগুন লাগার ঘটনা ঘটে। ৭টা ৫৪ মিনিটে খবর পেয়ে সকাল ৭টা ৫৮ মিনিটে ফায়ার সার্ভিসের ঘটনাস্থলে পৌঁছায়।

আগুনের ঘটনায় উত্তরা ফায়ার স্টেশনের ২টি ইউনিট কাজ করেছে জানিয়ে তিনি আরও বলেন, সকাল ৮টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং সকাল ১০টায় পুরোপুরি নির্বাপণ করা হয়।

তালহা বিন জসিম বলেন, এ ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ১৩ জনকে উদ্ধার করে কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে।

খোলা বার্তা

সম্পাদক ও প্রকাশক : মো. একরামুল হক
✆ ০১৯২৮-৩১৩১২০
প্রধান নির্বাহী : সাইদুল ইসলাম আবির।
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত