ঢাকা    রোববার, ৩০ আগস্ট ২০২৬
খোলা বার্তা

আল্লামা ফুলতলী (র.)-কে নিয়ে ব্যঙ্গাত্মক পোস্টের পর প্রকাশ্যে ক্ষমা চাইলেন বাবা-ছেলে

উপমহাদেশের প্রখ্যাত আলেম, শামসুল ওলামা আল্লামা আব্দুল লতিফ চৌধুরী ফুলতলী (র.)-কে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ ব্যঙ্গাত্মক ছবি ও মন্তব্য প্রকাশের ঘটনায় তোপের মুখে ভুল স্বীকার করে প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন অভিযুক্ত তরুণ ফয়সল আহমদ ও তাঁর বয়োবৃদ্ধ পিতা।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অভিযুক্ত ফয়সল আহমদের আইডি থেকে মরহুম আল্লামা ফুলতলী (র.)-এর ছবি বিকৃত করে তৈরি একটি কৃত্রিম (এআই) ব্যঙ্গচিত্র ও আপত্তিকর বক্তব্য ছড়িয়ে পড়ে। বিষয়টি নজরে আসার পর স্থানীয় আলেম-ওলামা, লতিফিয়া ক্বারী ফাউন্ডেশন, আঞ্জুমানে আল ইসলাহ ও বাংলাদেশ তালামীযে ইসলামী বড়লেখা উপজেলা শাখার নেতাকর্মী এবং সাধারণ ধর্মপ্রাণ মুসলিমদের মধ্যে চরম ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়।

ঘটনার পর তৈরি হওয়া সামাজিক উত্তেজনা নিরসনে স্থানীয় ইসলামি সংগঠনের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের উপস্থিতিতে বড়লেখায় এক জরুরি শালিস বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে উপস্থিত সকলের সামনে ফয়সল আহমদ তাঁর কৃতকর্মের জন্য চরম অনুশোচনা প্রকাশ করেন এবং ভবিষ্যতে এ ধরনের ঘৃণ্য অপরাধ না করার জন্য হাত জোর করে নিঃশর্ত ক্ষমা চান।

বক্তব্য প্রদানকালে অনুতপ্ত তরুণ ফয়সল আহমদ বলেন, “মানুষ মাত্রই ভুল হতে পারে। আমি শয়তানের ধোঁকায় ও প্ররোচনায় পড়ে চরম একটি ভুল কাজ করে ফেলেছি। এজন্য দেশ-বিদেশের সর্বস্তরের মুসলিম ভাই-বোন, ওলামায়ে কেরাম এবং আল্লামা ফুলতলী (র.)-এর পরিবার ও অনুসারীদের কাছে করজোড়ে ক্ষমা চাচ্ছি। ভবিষ্যতে যেকোনো ওলামায়ে কেরাম কিংবা ধর্মীয় ব্যক্তিত্বের সম্মানহানি হয়—এমন আচরণ ও পোস্ট থেকে সম্পূর্ণ বিরত থাকব।”

বৈঠকে উদ্ভূত পরিস্থিতিতে ফয়সল আহমদের বয়োবৃদ্ধ পিতাও অত্যন্ত ভারাক্রান্ত ও অশ্রুসজল চোখে উপস্থিত সবার কাছে তাঁর সন্তানের ভুলের জন্য মাফ চান। আবেগপ্লুত কণ্ঠে তিনি বলেন, “আমার ছেলে অবুঝের মতো শয়তানের প্ররোচনায় পড়ে এই মারাত্মক অপরাধটি করে ফেলেছে। আল্লাহর ওয়াস্তে এবং হযরত ছাহেব কিবলার সম্মানের খাতিরে আমার ছেলের এই ভুলটিকে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখুন এবং ওকে মাফ করে দিন।”

বৈঠকে উপস্থিত আঞ্জুমানে আল ইসলাহ ও তালামীযে ইসলামীর দায়িত্বশীল নেতৃবৃন্দ জানান, কোনো মহান বুজুর্গ ও প্রখ্যাত আলেমকে নিয়ে কটূক্তি বা কৃত্রিম প্রযুক্তি ব্যবহার করে ব্যঙ্গচিত্র তৈরি করা চরম অন্যায্য ও গর্হিত কাজ। তবে যেহেতু অভিযুক্ত তরুণ প্রকাশ্য সভায় নিজের ভুল স্বীকার করে অনুতপ্ত হয়েছেন এবং তাঁর বয়োবৃদ্ধ পিতাও সবার কাছে অনুকম্পা প্রার্থনা করেছেন, তাই সার্বিক শান্তি ও সম্প্রীতি রক্ষার্থে বিষয়টি ক্ষমার দৃষ্টিতে নিষ্পত্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

একই সাথে নেতৃবৃন্দ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে তরুণদের দায়িত্বশীল হওয়ার পরামর্শ দেন এবং এআই বা প্রযুক্তির অপব্যবহার করে কারো সম্মানহানি ও ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা থেকে বিরত থাকার কঠোর আহ্বান জানান।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

রোববার, ৩০ আগস্ট ২০২৬

আল্লামা ফুলতলী (র.)-কে নিয়ে ব্যঙ্গাত্মক পোস্টের পর প্রকাশ্যে ক্ষমা চাইলেন বাবা-ছেলে

প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : মো. একরামুল হক
✆ ০১৯২৮-৩১৩১২০
প্রধান নির্বাহী : সাইদুল ইসলাম আবির।
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত