‘মাদক ছাড়ো, খেলা ধরো’—এই স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জের রায়গঞ্জে অনুষ্ঠিত হয়েছে আরাফাত রহমান কোকো প্রমিলা ফুটবল টুর্নামেন্ট। শনিবার (২৯ আগস্ট) বিকেল ৩টায় উপজেলার জয়ানপুর স্কুল মাঠে এক দিনের এ ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
খেলাকে কেন্দ্র করে জয়ানপুর স্কুল মাঠে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো দর্শকের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে মাঠ। নারী ফুটবলারদের নৈপুণ্য দেখতে দূর-দূরান্ত থেকে দর্শনার্থীরা মাঠে আসেন।
টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে রাজশাহী প্রমিলা একাদশের মুখোমুখি হয় সিরাজগঞ্জ প্রমিলা একাদশ। নির্ধারিত সময়ের খেলায় সিরাজগঞ্জ প্রমিলা একাদশকে ১-০ গোলে পরাজিত করে জয়লাভ করে রাজশাহী প্রমিলা একাদশ।
খেলা শুরুর আগেই জয়ানপুর স্কুল মাঠ ও আশপাশের এলাকায় দর্শকদের ভিড় বাড়তে থাকে। ম্যাচ চলাকালে দর্শকদের করতালি ও উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো মাঠ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হক। টুর্নামেন্ট আয়োজনে সার্বিক সহযোগিতা করেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক, ধানগড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাংবাদিক রেজাউল করিম।
এ সময় উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুল ইসলাম, সিরাজগঞ্জ জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দুলাল হোসেন খান, সিনিয়র সহসভাপতি খায়রুল ইসলাম ভূঁইয়া, সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল বাতেন, সলঙ্গা থানা যুবদলের আহ্বায়ক রাশেদুল হাসান পাপনসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
খেলায় ধারাভাষ্য দেন আব্দুল্লাহ আল মাহমুদ। ম্যাচ রেফারির দায়িত্ব পালন করেন আবু সুফিয়ান এবং সহকারী রেফারি ছিলেন আব্দুল হালিম।
আয়োজকেরা জানান, তরুণ প্রজন্মকে মাদকসহ বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। বিশেষ করে নারী ফুটবলারদের অংশগ্রহণের মাধ্যমে গ্রামাঞ্চলে খেলাধুলার পরিবেশ তৈরি এবং নারীদের ক্রীড়াক্ষেত্রে উৎসাহিত করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
স্থানীয় দর্শকেরা বলেন, গ্রামীণ জনপদে এ ধরনের প্রমিলা ফুটবল ম্যাচ আয়োজন নারীদের খেলাধুলায় অংশগ্রহণ বাড়ানোর পাশাপাশি নতুন প্রজন্মের মধ্যে ক্রীড়ামুখী মানসিকতা গড়ে তুলতে ভূমিকা রাখবে। একই সঙ্গে মাদকবিরোধী সামাজিক সচেতনতা তৈরিতেও এ ধরনের আয়োজন ইতিবাচক ভূমিকা রাখতে পারে।
খেলা শেষে বিজয়ী রাজশাহী প্রমিলা একাদশকে অভিনন্দন জানান আয়োজক ও উপস্থিত অতিথিরা।

রোববার, ৩০ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন