সিরাজগঞ্জের কাজিপুরে বর্তমান সমাজে বিদ্যমান বিভিন্ন ভ্রান্ত মতবাদ সম্পর্কে উম্মাহকে সতর্ক ও সচেতন করতে ‘ফেরাকে বাতেলা’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত সোনামুখী আল জামিয়াতুল মাদানীয়া (কনসিডিয়াম) মাদ্রাসা মসজিদ প্রাঙ্গণে এ সেমিনারের আয়োজন করে কাজিপুর ওলামা পরিষদ।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকিস্তানের মুতাকাল্লিমে ইসলাম আল্লামা ইলিয়াস গুম্মান (দা.বা.)। এতে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জজ কোর্ট মসজিদের খতিব আলহাজ মাওলানা রেজাউল করিম (দা.বা.)।
বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন বগুড়ার মুফতি শফী কাসেমী, সিলেটের মুফতি শিব্বির আহমদ সাঈদ, ঢাকার মুফতি নাজমুল হুদা নোমানী এবং ঢাকার মুফতি ইউসুফ বুখারী।
আলোচনায় বক্তারা বর্তমান সমাজে প্রচলিত বিভিন্ন ভ্রান্ত মতবাদ ও চিন্তাধারা সম্পর্কে মুসলিম উম্মাহকে সচেতন থাকার আহ্বান জানান। পাশাপাশি ইসলামের মৌলিক আকিদা-বিশ্বাস সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন এবং কোরআন-সুন্নাহর আলোকে জীবন পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মুফতি আবু বকর সিদ্দিক, মুফতি শরিফুল ইসলাম ও মুফতি ইব্রাহিম।
কাজিপুর ওলামা পরিষদের উদ্যোগে আয়োজিত এ সেমিনারের ব্যবস্থাপনায় ছিলেন সংগঠনের সভাপতি মাওলানা জয়নুল আবেদীন, সাধারণ সম্পাদক আব্দুর রহিম ও সাংগঠনিক সম্পাদক মুফতি শাহাদাৎ হোসাইন। এছাড়া স্থানীয় ওলামায়ে কেরামসহ সংশ্লিষ্টরা ব্যবস্থাপনায় সার্বিক সহযোগিতা করেন।
সেমিনারে কাজিপুরসহ আশপাশের বিভিন্ন এলাকার আলেম-ওলামা, ধর্মপ্রাণ মুসল্লি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

রোববার, ৩০ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন